আমার লেখা কিছু অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ11 months ago

IMG_20250702_151741.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা কয়েকটা অনু কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে লিখে শেয়ার করার চেষ্টা করছি।

আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন কিছু অনুভূতি দিয়ে লেখা অনু কবিতা শেয়ার করলাম। অনু কবিতার ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে মনের ছোট ছোট অনুভূতিগুলো প্রকাশ করা যায়। আর আমি চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে কিছু অনু কবিতা লেখার। আর এই কবিতাগুলো পড়ে আপনাদের কাছে মোটামুটি ভালো লাগবে। কারণ অনু কবিতার মধ্যে নিজের ছোট্ট মনের ছোট্ট অনুভূতি দিয়ে শব্দগুলো গঠন করেছি। আর আমার এই কবিতা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

অনু কবিতা :: ভিন্ন ভিন্ন কিছু অনু কবিতা।

1
যার কন্ঠে থাকে
নীরব কষ্টের কথা।
ওই মানুষটির মুখে থাকে না
সত্যিকারে হাসিমুখটা।

আলো যার কপালে নাই
সেই খুঁজে সুখের ছায়া।
ভাগ্যে নাই যার সুখ
সেই খুঁজে অন্ধকারে সুখের ছায়া।

2
স্বপ্ন আমার অনেক
যদি থাকে স্বপ্নের পূর্ণতা।
স্বপ্ন দেখতে ভালো লাগে
আর স্বপ্ন নিয়ে থাকে গভীরতা।

স্বপ্ন আমার আশা ভরসা
স্বপ্ন আমার গভীরতা।
ভালো লাগে যখন স্বপ্ন পূরণ হয়
স্বপ্নের মধ্যে থাকে মধুরতা।

পথের মধ্যে আছি
আমি পথের মধ্যে থাকি।
চিন্তা করি সব সময়
রাস্তায় কি আমার বাড়ি।

কারণ রাস্তায় আমি এসে
এখন হয়ছি দিশেহারা।
প্রিয় মানুষ সুখেই আছে
ঘরে প্রিয় মানুষটির সাথে।

মন আমার আউলা
বাউলা মনে নেই শান্তি।
মনের শান্তি পেতে
আমি খুঁজি সুখের বাড়ি।

মন আছে আমার
কোথায় খুঁজে নিজেই মরি।
মনের শান্তি খুঁজতে গিয়ে
নিজে আছি চিন্তাতে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

ভাইয়া আপনার অনু কবিতাগুলোর প্রতিটি লাইনে এক ধরনের মরমি ছোঁয়া আছে।যা মন ছুঁয়ে যায়। বিশেষ করে “পথের মধ্যে আছি, আমি পথের মধ্যে থাকি” এই পংক্তিগুলো যেন বাস্তব জীবনের এক নিঃশব্দ যন্ত্রণা তুলে ধরে। এমন নিঃস্বার্থ, মনের গভীর থেকে লেখা অনুভবময় কবিতার জন্য আন্তরিক শুভেচ্ছা। আপনার লেখার পথ যেন আরও উজ্জ্বল হয়, সেই কামনাই করছি।

 11 months ago 

Screenshot_2025-07-02-22-52-44-728_com.twitter.android.jpg

 11 months ago 

আপনার কবিতাগুলো ভীষণ সুন্দর হয়েছে। সুন্দর সুন্দর টপিকে আপনি অনু কবিতা গুলি রচনা করেছেন। কবিতা গুলি পড়ে বেশ ভালো লাগলো।

 11 months ago 

বাহ আপনি আজকে দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার লেখা বরাবরই অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকেও আপনি খুব সুন্দরভাবে অনু কবিতা গুলো সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 11 months ago 

বাহ আপনি তো খুব চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। আপনার লিখা অনু কবিতাগুলো পড়ে কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। অনু কবিতার মাঝে নিজের মনের ছোট ছোট সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। ধন্যবাদ চমৎকার চারটি অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62651.95
ETH 1656.98
USDT 1.00
SBD 0.41