স্বরচিত কবিতা: "মায়াময়ী রহস্য"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।
@green015
একটুখানি আশা করেছিলাম
চেয়েছিলাম তোমার উপস্থিতি--
কিন্তু তুমি কথা রাখোনি,,
আমার প্রত্যাশাগুলি তীব্র হয়েও
টিমটিমে আলোর মতো--
একফালি চাঁদের কণা।
আশারা যখন ফিকে হয়ে যায়
হতাশায় পরিনত হয়,, আবার
রংগুলি বিবর্ণ হয়ে যায়--
তখন বসন্তের হাওয়ারা
বড্ড বেশি তিক্ত মনে হয়,,
মনে হয়---বিষাক্ত,অস্তির।
আমি গম্ভীরতাকে করি আপন
আর আপনেরা মাতে আঘাতের প্রতিদ্বন্দ্বে,,
আমার মন শূন্যতায় ভাসে
গহীন বনের মধ্যে ছোট্ট ফুল,,
প্রদীপের শিখায় উড়ন্ত ধোঁয়ারা--
এক আন্দোলনে হয় সামিল।
তোমার প্রতিচ্ছবি স্পষ্ট হয়
কাঁচের টুকরোর মতো---
তবুও আরো চিনতে ইচ্ছা করে
ওই লোলুপ দৃষ্টির মাঝে,,
লুকিয়ে থাকা মায়াময়ী রহস্যগুলি।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে মানুষের ক্ষয়ে যাওয়া আশাকে কেন্দ্র করে।যখন মানুষ দেখে তার ছোট্ট আশাটি বিফলে যাচ্ছে আর তার পিছনে শুধুমাত্র আপন মুখগুলোই থাকে তখন কষ্টগুলো বহুগুণ বেড়ে তাজা হয়ে যায়।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
মায়াময়ী রহস্য
চেয়েছিলাম তোমার উপস্থিতি--
কিন্তু তুমি কথা রাখোনি,,
আমার প্রত্যাশাগুলি তীব্র হয়েও
টিমটিমে আলোর মতো--
একফালি চাঁদের কণা।
আশারা যখন ফিকে হয়ে যায়
হতাশায় পরিনত হয়,, আবার
রংগুলি বিবর্ণ হয়ে যায়--
তখন বসন্তের হাওয়ারা
বড্ড বেশি তিক্ত মনে হয়,,
মনে হয়---বিষাক্ত,অস্তির।
আমি গম্ভীরতাকে করি আপন
আর আপনেরা মাতে আঘাতের প্রতিদ্বন্দ্বে,,
আমার মন শূন্যতায় ভাসে
গহীন বনের মধ্যে ছোট্ট ফুল,,
প্রদীপের শিখায় উড়ন্ত ধোঁয়ারা--
এক আন্দোলনে হয় সামিল।
তোমার প্রতিচ্ছবি স্পষ্ট হয়
কাঁচের টুকরোর মতো---
তবুও আরো চিনতে ইচ্ছা করে
ওই লোলুপ দৃষ্টির মাঝে,,
লুকিয়ে থাকা মায়াময়ী রহস্যগুলি।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
টাস্ক প্রুফ:
চমৎকার কবিতা লিখেছেন দিদি দীর্ঘ অর্থবহুল বাক্যগুলো পড়তে বেশ ভালোই লাগলো। একজন মানুষের মনে যতটুকু ক্ষোভ থাকতে পারে সেটা যেন আজকে কবিতার ভাষায় তুলে ধরেছেন দারুন ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ।
দারুণ মন্তব্য করেছেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আমি মনে করি জীবনে কখনোই সবথেকে বড় কষ্ট লাগে যখন নিজের কোনো স্বপ্ন বা আশা বিফলে যাওয়ার পেছনে নিজের আপন মানুষগুলোরই হাত থাকে। এই কষ্টের প্রভাব সহ্য করার মতো মানসিকতা হারিয়ে ফেলি আমরা অনেকেই। আপনার আজকের লেখা মায়াময়ী রহস্য নামের কবিতাটিতে ঠিক তেমনি অনুভূতি প্রকাশ পেয়েছে। চমৎকার হয়েছে আপু আপনার শব্দশৈলী গভীর ভাব সম্পন্ন কবিতাটি।
আপন জনের আঘাত সহ্য করাটা বেশ কঠিন হয়ে পড়ে জীবনে, আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন।
ভাইয়া, এই কবিতাটি কিন্তু একেবারেই ছন্দ মিলিয়ে লেখা নয়।আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, যাইহোক ধন্যবাদ আপনাকে।
আরে বাহ্ দিদি, আপনি তো দেখছি সব সময়ের মতো আজকেও খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা এই কবিতাটা ছিল অনেক বেশি সুন্দর। আর আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়ে। এরকম সুন্দর কবিতা গুলো লিখতে এবং পড়তে খুব ভালোবাসি আমি।
হ্যাঁ আপু,বরাবরের মতোই চেষ্টা করি সপ্তাহে একটি করে সুন্দর কবিতা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম,ধন্যবাদ আপনাকে।
"মায়াময়ী রহস্য" যেন এক অপূর্ণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, যেখানে আশা, হতাশা, বিষাদ আর এক অদ্ভুত রহস্যময় আকর্ষণ একসঙ্গে মিশে গেছে। বিশেষ করে "আমার প্রত্যাশাগুলি তীব্র হয়েও টিমটিমে আলোর মতো একফালি চাঁদের কণা" এই লাইনটি অসাধারণ লেগেছে! কাঁচের টুকরোর মতো স্পষ্ট অথচ অধরা প্রতিচ্ছবি যেন এক ধোঁয়াশাচ্ছন্ন রহস্যের ইশারা দেয়। কবিতার আবহ গভীর, মন ছুঁয়ে গেল।
আমার কবিতা পড়ে আপনার মন ছুঁয়ে গেছে এতেই আমার লেখা সার্থক আপু।অনেক অনেক উৎসাহ পেলাম, ধন্যবাদ আপনাকে।
বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।আমাদের জীবনে কোন না কোন কিছুতেই রহস্য থাকে। কবিতার প্রতিটি ভাষা অসাধারণ লিখেছেন আপু। ধন্যবাদ দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।
জীবন মানেই রহস্যময় আপু,ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।