স্বরচিত কবিতা: "ছন্দের তাল-বেতালে"
নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
কয়েকদিন ধরে যেমন ঝড়ো হাওয়া বইছে তেমনি আবার টানা বৃষ্টি হচ্ছে।বৃষ্টি থামার নাম-ই নেই ,সারাদিনের মেঘাচ্ছন্ন আকাশ।কোথাও কোনো রোদের দেখা নেই তাই ভাবলাম কানে ভেসে আসা বৃষ্টির টিপটিপ শব্দের মাঝে একটি কবিতা লেখার চেষ্টা করি।যেটা কোনো ভালোবাসার মুহূর্ত নিয়ে লেখা হবে,রোমান্টিক মুহূর্তগুলি শব্দে সাজানো থাকবে। তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
ছন্দের তাল-বেতালে
শব্দের দেওয়ালে দেওয়ালে,
অনুভূতিরা জীবন্ত হয়ে উঠুক
ছন্দের তাল-বেতালে।
তুমি সতেজ জীবনের উৎসব
চঞ্চলতার পরশে সবুজ তারুণ্য,
তুমি ছাড়া প্রকৃতি অসহায়
রুপ-রস আর গন্ধহীনে।
তুমি ভেজা প্রকৃতির রূপ
শীতল মায়ার স্পর্শে,
তোমার ভালোবাসা মিলিত হয়
আকাশ থেকে সোদাগন্ধ মাটিতে।
তোমার অঝরে ঝরা টোপগুলি
বুদবুদের মতো ধারাগুলো,
হৃদয়ে জাগায় উদ্মাদনা
গভীর তৃপ্তির এক পূর্নবাসনা।
তুমি বারিধারা--
মানুষের অশ্রু ভেজা চোখের সাক্ষী,
সিক্ত মনের উন্মুক্ত দরজা
বক্ষের কোঠরে আঘাতে আঘাতে যন্ত্রণার অচঞ্চলী।
আকাশের বুক চিরে তুমি প্রবাহিত বিন্দু
গল্প,কবিতা লেখার চারণভূমি,
একফালি সূর্য সেখানে ম্লান
সময়গুলো বড্ড হুড়োহুড়ি।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
আপু কয়েকদিন আসলে বৃষ্টি মুখর দিন যাচ্ছে ।আবহাওয়াটা বেশ ভালই লাগছে। এরকম পরিবেশে কবিতা লিখতে আমার কাছেও বেশ ভালো লাগে ।আজ আপনি চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটি পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আসলেই বৃষ্টির দিনগুলি ভালো লাগে কিন্তু অতিরিক্ত হলে আবার ভালো লাগে না।ধন্যবাদ আপনাকে।
আসলে আপনি আজ আমাদের মাঝে দারুন একটা কবিতা নিয়ে হাজির হলেন। এই কবিতার প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে। এছাড়াও আপনি তাল মিলিয়ে প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার লেখা কবিতাটি ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো এবং উৎসাহ পেলাম।অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মূল্যবান মতামতের জন্য।
আমাদের এখানেও একই অবস্থা আপু কয়েকদিন ধরে টানা বৃষ্টি মনে হয়েছে। থামার কোন নাম নেই। আজকে অবশ্য একটু কমেছে। যাই হোক বৃষ্টির ছন্দে খুব সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন। ছন্দে ছন্দে মিলিয়ে লেখার কারনে আরও বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু,আপনাদের সঙ্গে আমাদের আবহাওয়ার অনেক মিল রয়েছে।ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
আপনার স্বরচিত কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে খুশি হলাম।ধন্যবাদ আপু।
আমাদের এখানেও একই অবস্থা আপু। টানা দুইদিন ধরে এমন বৃষ্টি। তবে এমন পরিবেশ খুব একটা খারাপ লাগছে না। বেশ সুন্দর লিখেছেন কবিতা টা। সেই তুমি টাকে নানা ধরনের উপমা দিয়েছেন। নিজের মধ্যে থাকা আবেগ ভালোবাসার প্রকাশ ঘটেছে যেখানে। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।
চেষ্টা করেছি নিজের মতো শব্দ সাজানোর,আপনার মূল্যবান মতামত পড়ে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
সুন্দর লিখেছো। বৃষ্টিকে কেন্দ্র করে এত সুন্দর একটি লেখা মনে থেকে যায়। সহজ চরণে পুরো লেখাটাই বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছো। অঅভিনন্দন জানাই
আপনার প্রশংসা পেয়ে উৎসাহ দ্বিগুণ হয়ে গেল দিদি।অনেক অনেক ভালোবাসা নিবেন💝.
আপনার কবিতাগুলো সব সময় অনেক অসাধারণ হয়ে থাকে। আজকেও খুব সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি কবিতা পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আজকে আপনি এই কবিতা খুব সুন্দর ভাবে তৈরি করেছেন এবং এখানে একটির পর এক লাইনের সামঞ্জসতা খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷ তা পড়ে খুবই ভালো লাগছে৷ এর মধ্যে যে লাইনগুলো আমার একটু বেশি ভালো লেগেছে তার মধ্যে কিছু লাইন হলো
আমার কবিতার এই লাইনগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।
আমাদের এখানেও বেশ কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। তখন পরিবেশটা একেবারে শীতল ছিলো। যাইহোক বৃষ্টিমুখর দিনে তো দারুণ একটি কবিতা লিখেছেন আপু। বৃষ্টির দিনে কিন্তু সত্যি সত্যিই আমাদের মনে রোমান্টিকতা জেগে উঠে। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলেই ভাইয়া, বৃষ্টি মানেই আলাদাই চঞ্চলতা কাজ করে মনে।ধন্যবাদ আপনাকে।