স্বরচিত কবিতা: "তুমিই বটবৃক্ষের আস্থাবান মূল"
নমস্কার
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে ভালোবাসার মানুষকে ঘিরে।যেখানে আমরা সবসময় বিভোর থাকি সেই মানুষটির জন্য আর আমাদের অপেক্ষাগুলি কেটে যায় সুন্দর স্মৃতি অনুসরণ করে।ভালোবাসার মানুষকে ঘিরে ভাবুক হৃদয়ের ভাবনাগুলোই প্রকাশ করা হয়েছে এখানে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
তুমিই বটবৃক্ষের আস্থাবান মূল
তুমি কুয়াশা,তুমি সুরের বাঁশি।
তুমি সমুদ্রের উপচে পড়া ঢেউ,
মাঝে মাঝেই তুমিই বড্ড বেশি অচেনা কেউ।
তুমি চঞ্চলতায় ঘেরা ভালোবাসা,
তুমি স্নিগ্ধতার ছোঁয়া এক অপরূপ ভাষা।
দারুণ তোমার ঠোঁটের কোণের হাসি,
হৃদয় সাগরে উত্তাল এক বাণভাষী।
অপেক্ষাগুলি কেটে যায় সময়ে-অসময়ে,
টুকরো টুকরো স্মৃতিগুলি অনুসরণে।
তুমি আশা,তুমি প্রবাহমান হাওয়া,
মনের চৌকুঠুরিতে অবিরত এই আসা-যাওয়া।
তুমি নির্মল,তুমি সজীবতার ছোঁয়া,
তুমি স্নিগ্ধতা,প্রফুল্ল হৃদয়ের জাগ্রত ধোঁয়া।
তুমি শূন্যতা, তুমি বহুরূপী,
তুমি ক্লান্ত মনের সান্ত্বনার কণ্ঠধ্বনি।
তুমি অদ্ভুত, তুমিই সত্য,
তুমি অস্থির,তুমিই নির্ভরতার গদ্য।
তুমিই সদ্য প্রস্ফুটিত ফুল,
তুমি জ্যোতি, তুমিই বটবৃক্ষের আস্থাবান মূল।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
দিদি আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। যেগুলো অনেক সুন্দর হয়, আর আমার কাছে পড়তেও খুব ভালো লাগে। আমার কাছে আপনার আজকের এই কবিতা পড়তে খুব দারুণ লেগেছে। কবিতার প্রতিটা লাইন ছিল অনেক বেশি সুন্দর। ভালোবাসার মানুষকে ঘিরে আজকের কবিতা লিখলেন, এটা দেখে আমার অনেক ভালো লাগলো।
আমার ভালোবাসা মানে কল্পনার সাগর আপু,আমি কল্পনা দিয়েই লেখার চেষ্টা করি।ধন্যবাদ আপনাকে।
ভালোবাসার মানুষকে নিয়ে আমাদের সবার মনে অনেক সুন্দর অনুভূতি থাকে। আর এগুলো নিয়ে আপনি আজকে খুব চমৎকার একটা কবিতা লিখেছেন। যেটা আমার কাছে খুব ভালো লেগেছে পড়তে। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। এত সুন্দর কবিতা পড়ে মুগ্ধ হলাম।
আপনাদের প্রশংসামূলক মন্তব্য পড়ে আরো-ই লেখার প্রতি অনুপ্রেরণা খুঁজে পাই,ধন্যবাদ আপনাকে।
আপু আপনার স্বরচিত কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্য পড়ে আপ্লুত হলাম, অনেক ধন্যবাদ আপু সময় নিয়ে কবিতাটি পড়ার জন্য।
আপনার লেখা কবিতা আমার খুবই ভালো লাগে। আজকেও অসাধারণ কবিতা লিখেছেন। এই কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
তাই,এটা আমার জন্য খুবই উৎসাহের ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করে ফেললাম। যেখানে প্রিয় কে স্মরণ করে লেখা। এমন চমৎকার কবিতাগুলো সত্যি মুগ্ধ করে। ঠিক তেমনি মুগ্ধ হলাম আবৃত্তি করে।
ভালো লাগলো আপনি আমার কবিতাটি আবৃত্তি করেছেন জেনে,ধন্যবাদ আপনাকে।
দিদি ভালোবাসার মানুষকে ঘিরে সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আর প্রত্যেক মানুষ প্রিয় মানুষকে নিয়ে একটু বেশি স্বপ্ন দেখে। এবং সুন্দর অনুভূতি দিয়ে তুমিই বটবৃক্ষের আস্থাবান মূল কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করছেন।
আপু,সবই আমার মনের কল্পনা বাস্তবে অন্যদের সঙ্গে হয়তো মিলে যাবে।ধন্যবাদ আপনাকে ও।
দিদি অসাধারণ একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো আমার পড়া হয় বেশ দারুণ লিখেন আপনি। আজকের কবিতাটি পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।প্রত্যেকটি লাইন হৃদয় ছুঁয়ে গেল। ধন্যবাদ দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনাদের হৃদয় ছুঁয়ে গেলেই আমার লেখার পরিপূর্ণতা আপু,অসংখ্য ধন্যবাদ আপনাকে।