স্বরচিত কবিতা: "অচিন মেয়ে"
নমস্কার
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে ভালোবাসার মানুষকে ঘিরে।যেখানে আমরা সবসময় বিভোর থাকি সেই মানুষটির জন্য আর আমাদের অপেক্ষাগুলি কেটে যায় সুন্দর স্মৃতি অনুসরণ করে।ভালোবাসার মানুষকে ঘিরে ভাবুক হৃদয়ের ভাবনাগুলোই প্রকাশ করা হয়েছে এখানে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
অচিন মেয়ে
নির্মল শান্ত ,সবুজ প্রকৃতির মাঝে
পরিচিত হলো এক অচিন মেয়ে।
গৌরবর্ণ দেহ আর চঞ্চলা মন
একটু ধার্মিক,কণ্ঠে মিষ্ট তান
কখনো বা মুখে স্পষ্ট শব্দবান।
কখনো আবার কথার ফুলঝুরি--
কখনো স্বপ্রশংসায় পঞ্চমুখী
তবে হলুদ ও কালো রঙে তাঁকে মানায় বেশী।
আকাশের নীলিমাগুলি রং বদলায়
রোদ্রে হাসিতে মুক্তা ঝরে উজ্জ্বলতায়
দূরের পাহাড়গুলি বারেবারে হাতছানি দেয়।
ধূসর চেতনাগুলি উঁকি দেয় স্বপ্নে
রূপকথার রাজপুত্র আজ বড্ড অভিমানে
সমুদ্রের ঘোলা জলের ঢেউ ভাসে মনে।
কখনো পরিমাপ কখনো বা বিনিসুতায়
আর অচিন মেয়ের হাতের সুন্দর আল্পনায়
কখনো বা ভরে ওঠে তার কণ্ঠসুর কবিতায়।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
অচিন মেয়ে নামের কবিতাটিতে প্রিয় মানুষকে ঘিরে মনের সকল মাধুর্যপূর্ণ অনুভূতিগুলি প্রকাশ করেছেন। কবিতা তো আসলেই আমাদের মনের ভালো লাগার খোরাক। মোটকথা আপনার আজকের কবিতাটির মধ্যে প্রিয় মানুষের গুনগুন করা হয়েছে। কবিতার লাইনগুলি চমৎকার হয়েছে, তাই তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি আগামীতে এরকম আরো চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন, ধন্যবাদ।
আসলে ভাইয়া, এই কবিতাটি একজন বান্ধবীর আবদারে লিখেছি।কিন্তু প্রেমের কবিতার মতোই ফুটে উঠেছে, ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অচিন মেয়ে নিয়ে অসাধারণ একটা কবিতা লিখেছেন। আপনি ঠিক বলেছেন আপু কবিতা হলো মনের খোরাক। আপনার কবিতার প্রতিটি লাইনে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।
যদি কেউ ভালোবাসায় পড়ে তাহলে ভালোবাসার মানুষকে নিয়ে চিন্তা করতে করতে তার সময় গুলো কেটে যায়। সেই বিষয়টিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। প্রতিটি লাইন বেশ চমৎকার করে গুছিয়ে লিখেছেন। পড়তে খুব ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
অনেক সুন্দর মতামত ব্যক্ত করেছেন আপু,ধন্যবাদ আপনাকে।
কবিতাটিতে প্রেমের একটি মধুর চিত্র সুন্দরভাবে তুলে ধরেছেন, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের মনের মাঝে সেতু তৈরি হয়েছে।এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে সেরা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক ধরেছেন, আমি আমার সব কবিতার মধ্যেই প্রাকৃতিক সৌন্দর্য্যের উল্লেখ করি।ধন্যবাদ আপনাকে।
বাহ দারুণ তো। চমৎকার বলতেই হয় আপু। অচিন মেয়ে নিজের অনূভুতি টা দারুণ ভাবে প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে। চমৎকার ছিল আপনার কবিতা টা। এ যেন অন্যরকম এক অনূভুতি। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।
অনেক ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য দ্বারা সাপোর্ট করার জন্য।
সত্যি অসাধারণ একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অত্যন্ত সাবলীল ভাষায় লেখা অচিন মেয়ে শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির মধ্যে একটি অচেনা, অজানা মেয়ের সৌন্দর্যময় দিকটি দারুনভাবে ফুটে উঠেছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন, অচেনা মেয়ে সম্পর্কে এখানে ভালো দিকটাই ফুটিয়ে তোলা হয়েছে।ধন্যবাদ ভাইয়া।
বাহ্! দারুণ একটি কবিতা শেয়ার করেছেন তো আপু। অচিন মেয়ে নামক কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে। আপনি তো দেখছি খুব ভালো কবিতা লিখতে পারেন। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া, আমাদের এক বান্ধবীকে লিখে দিলাম তারই আবদারে।ধন্যবাদ আপনাকে।