স্বরচিত কবিতা: "খড়কুটো"
নমস্কার
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে বাস্তবতাকে কেন্দ্র করে।যে বাস্তবতার করাঘাতে মানুষের জীবন জর্জরিত। জীবনের সবটুকু সুখ যেখানে পুড়তে থাকে।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
খড়কুটো
আমার সবটুকু সুখ,
ধুলাবালির মতোই উড়ছে
মনের গভীরের ছাইয়ের যত দুখ।
এ যেন ছেড়া চিঠির টুকরো
জোড়া দেওয়ার প্রচেষ্টায় ব্যস্ত,
ভাঙা নৌকার পাটাতন
নিষ্ঠুর হৃদয় জ্বলছে মস্ত।
ফাগুন হৃদয়ের ঝড়ো হাওয়া
উত্তাল সমুদ্রের ঢেউ,
প্রতিনিয়ত একটু একটু করে পুড়ছে
মনের খবর তো রাখেনা কেউ।
গোধূলির শেষ বিকেলে
মায়াভরা এই জগৎ,
হাড়হিম করা চাওয়া-পাওয়ার মিশেল
আজগুপি সব রহস্যের মত।
শেষ গভীরতার পরিমাপে
দর কষাকষির আজ চরম মূল্যে,
রঙ্গীন পৃথিবীর আজব মানুষের
চাহিদার জোয়ার এখন খড়কুটো।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনার স্বরচিত খড়কুটো কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকে মুগ্ধতা দিতে পেরে আমারও ভালো লাগলো, ধন্যবাদ আপু আপনাকেও।
টাস্ক প্রুফ:
আপু আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি বরাবরই বেশ দারুন কবিতা লিখেন। বাস্তবতা সব সময় সবকিছুর সেরা।প্রত্যেকটি লাইন মুগ্ধ করার মত ছিল। ধন্যবাদ আপু অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাস্তবতার ঊর্ধ্বে কিছুই নেই আমিও তাই মনে করি,ঠিকই বলেছেন আপু।ধন্যবাদ আপনাকে।
বাহ আপু ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে কবিতার মাধ্যমে নিজের সুন্দর ভাব এবং অনুভূতি প্রকাশ করা যায়।খড়কুটো কবিতাটির মাঝে বাস্তবিক কথা তুলে ধরেছেন। আর কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
কবিতা মানেই তো উপলব্ধ কিছু ভাইয়া, ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য।
আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর কিছু কবিতা শেয়ার করে আসছেন। আজকেও একেবারে অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছ থেকে সুন্দর কবিতা পড়ে খুব ভালো লাগছে৷ এখানে আপনি কবিতা যেভাবে সুন্দরভাবে এই কবিতা শেয়ার করে এর মধ্যে লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা সার্থক ভাইয়া, ধন্যবাদ আপনাকে ও।
বাস্তবতাকে কেন্দ্র করে চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন আপু। আসলে বাস্তবতা খুবই কঠিন। প্রতিনিয়ত মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। যাইহোক কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে আপু। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করি বাস্তবতার বিষয় সম্পর্কে কিছু ফুটিয়ে তোলার জন্য,উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।