স্বরচিত কবিতা: "যদি আমি হয়ে যাই বাকরুদ্ধ"
নমস্কার
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে কল্পিত ভালোবাসাকে কেন্দ্র করে।যে ভালোবাসার অনুভূতির মধ্যে থাকে হাজারটা প্রশ্ন লুকিয়ে।আর সেই প্রশ্নের উত্তর শোনার অপেক্ষায় বিভোর থাকে অপর মানুষটি।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
যদি আমি হয়ে যাই বাকরুদ্ধ
তোমার দর্শন,
মায়াবী চোখের সাগরে কি
ডুবিয়ে দিবে তুমি সব পীড়ন?
যদি আমি হয়ে যাই বাকরুদ্ধ
ফুরিয়ে যায় সব মুখের শব্দ,
কোমলতার স্পর্শে কি
ফুটিয়ে দিবে মনের জমানো বুলিকথা?
যদি আমি ঘুরতে যেতে চাই
জঙ্গলের মাঝে বন্য তরুছায়ায়,
তুমি কি দেবে সময় আমাকে
ভয়ংকর জীব-জন্তুর ভয় কাটিয়ে?
যদি আমি সমুদ্র পাড়ে যাই
জমানো ব্যথাগুলি ভাসিয়ে দিতে,
তুমি কি যাবে সঙ্গে আমার
মনেতে ছড়িয়ে দিতে নতুন সজীবতার?
হঠাৎ করে যদি আমি অভিমানী হই
যন্ত্রণার সাগর বুকের পাঁজরে রই,
কোমলতার স্পর্শে,হাসির জোয়ারে
তুমি কি দিবে স্নিগ্ধতায় জাগ্রত মন ভরে??
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
আপু আপনার স্বরচিত যদি আমি হয়ে যায় বাকরুদ্ধ কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য, ধন্যবাদ আপনাকে আপু।
আজকের এই কবিতাটা খুব সুন্দর ভাবে লিখেছেন তো। আমি কবিতা লিখতে যেমন ভালোবাসি, ঠিক তেমনি ভাবে কবিতা পড়তেও খুব ভালো লাগে। অনেক বেশি দারুন ছিল এই কবিতাটা লেখার টপিক। আশা করি এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো আপনি সবসময় সবার মাঝে শেয়ার করে নিবেন।
আপনি কবিতা লিখতে ও পড়তে পছন্দ করেন সেটা জানি ভাইয়া, আপনিও কিন্তু সুন্দর লেখেন।ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যি দিদি আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন। আমার কাছে তো আপনার লেখা কবিতা গুলো পড়তে সব সময় খুব ভালো লাগে। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে লেখা হয়েছে পুরো কবিতাটা।
আপনারা উৎসাহ দেন বলেই তো লেখার প্রতি অনুপ্রেরণা পাই,ধন্যবাদ আপনাকে।
বাহ খুব সুন্দর একটি কবিতা লিখেছেন তো আপু।যদি আমি হয়ে যাই বাকরুদ্ধ কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। তবে আপনার আবেগ এবং কল্পনা দিয়ে লেখা কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সময় নিয়ে কবিতাটি পড়েছেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।
যদি আমি হয়ে যাই বাকরুদ্ধ কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। কবিতার প্রতিটি ছন্দ সত্যি খুব অসাধারণ হয়েছে। বিশেষ করে আপু এই লাইন গুলো খুব ভালো লেগেছে আমার।
ধন্যবাদ আপনাকে আপু, এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা সার্থক, ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে খুব ভালই লাগছে৷ আপনার কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ এই কবিতা গুলোর মধ্যে দিয়ে আপনার কবি প্রতিভাকে আপনি আমাদের মাঝে শেয়ার করে আসছেন আজকের এই কবিতার লাইন গুলো একের পর এক যখন পড়ছিলাম তখন আপনার কবি প্রতিভা সম্পর্কে খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম।
এত সুন্দর প্রশংসামূলক মন্তব্য পড়ে আমি সত্যিই আপ্লুত।ধন্যবাদ আপনাকে ভাইয়া।
বাহ চমৎকার আপু। দারুণ লাগল আপনার কবিতা টা। বেশ সুন্দর লিখেছেন। সমুদ্রের পাড়ে গিয়ে যদি আমরা আমাদের জমানো ব্যাথাগুলো ভাসিয়ে দিতে পারতাম তাহলে হয়তো আমাদের আর এই বোঝা বয়ে নিয়ে বেড়াতে হতো না। সুন্দর ছিল।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।