স্বরচিত কবিতা: "পরিত্যক্ত তরী"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।কয়েক দিন ধরে অস্বস্তিকর গরম পড়ছে,তার উপরে আবার নেট প্রবলেম।আরও বড় সমস্যা হচ্ছে, বৈশাখ মাস এলেই প্রতিনিয়ত ঝড়ের সম্মুখীন হতে হয় আমাদেরকে।যাইহোক সবমিলিয়ে মাঝে মাঝেই পোষ্ট করা হয়ে উঠছে না, তবু আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।
@green015
আমি এক পরিত্যক্ত তরী
অকেজো হয়ে নিঃসাড় ঝোপে মরি,
আমারও একটি ঠিকানা ছিল
যত্নের আড়ম্বরতা ছিল--
যেখানে শুধুই প্রারম্ভিকতা ছিল।
এই বন,জঙ্গল আর নদী আমার চিরচেনা
সব চঞ্চল হৃদয় ছুঁয়ে যেত শরীরকে,
দোদুল্যমান হয়ে আমি চলতাম
আমার নিজ গন্তব্যের দিকে--
যেখানে সমাপ্তিরা গোপন কথা বলে।
আমার বুকে চেপে বসতো কত যাত্রী
কতই না ভার বহন করে এগিয়ে যেতাম,
কিন্তু যত্নের অভাবে যেমন লোহা মরিচা ধরে
তেমনি আজ আমি পরিত্যক্ত ঝোপে পড়ে--
মানুষের ছন্নছাড়া জীবনের মতো।
সব জড়েরা পায় নির্দিষ্ট আশ্রয়
জীবেরা পায় জন্ম থেকেই নিজস্ব ঠিকানা,
কিন্তু মানুষ বড়ই অদ্ভুত
অনেক কষ্ট দ্বারা অর্জন করতে হয়--
মানুষ ও মনুষ্যত্ব নামের ঠিকানা।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে পরিত্যক্ত জীবনকে কেন্দ্র করে।যত্নের অভাবে যেমন একটি জিনিস ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তেমনি মানুষের জীবনটাও ধীরে ধীরে ছন্নছাড়া হয়ে যায়।তো এই ভাবনাতেই লিখে ফেললাম ছোট্ট একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
পরিত্যক্ত তরী
অকেজো হয়ে নিঃসাড় ঝোপে মরি,
আমারও একটি ঠিকানা ছিল
যত্নের আড়ম্বরতা ছিল--
যেখানে শুধুই প্রারম্ভিকতা ছিল।
এই বন,জঙ্গল আর নদী আমার চিরচেনা
সব চঞ্চল হৃদয় ছুঁয়ে যেত শরীরকে,
দোদুল্যমান হয়ে আমি চলতাম
আমার নিজ গন্তব্যের দিকে--
যেখানে সমাপ্তিরা গোপন কথা বলে।
আমার বুকে চেপে বসতো কত যাত্রী
কতই না ভার বহন করে এগিয়ে যেতাম,
কিন্তু যত্নের অভাবে যেমন লোহা মরিচা ধরে
তেমনি আজ আমি পরিত্যক্ত ঝোপে পড়ে--
মানুষের ছন্নছাড়া জীবনের মতো।
সব জড়েরা পায় নির্দিষ্ট আশ্রয়
জীবেরা পায় জন্ম থেকেই নিজস্ব ঠিকানা,
কিন্তু মানুষ বড়ই অদ্ভুত
অনেক কষ্ট দ্বারা অর্জন করতে হয়--
মানুষ ও মনুষ্যত্ব নামের ঠিকানা।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
টুইটার লিংক
এটা একদম ঠিক বলেছেন আপু কবিতা হলো মনের খোরাক। কবিতা লিখতে যেমন ভালো লাগে তেমনি কবিতা সবার মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। আপনি খুবই ভালো কবিতা লিখেন। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো।
আপনার সুন্দর ও সাবলীল মতামতের জন্য ধন্যবাদ আপনাকে আপু।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1922247335330853158
https://x.com/green0156/status/1922250106125828385
https://x.com/green0156/status/1922250644011765788
https://x.com/green0156/status/1922307002543301082
https://x.com/green0156/status/1922307857694773381
সবসময় আমি আপনার কবিতাগুলো পড়ার চেষ্টা করি৷ সব সময় আপনি খুবই সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকেও যেভাবে এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন এবং এটি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভার বহিঃপ্রকাশ খুব ভালোভাবে ঘটিয়েছেন৷ একই সাথে এখানে লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দর হয়েছে৷ অনেক ভালো লাগলো এই কবিতা পড়ে৷
আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।