স্বরচিত কবিতা: "অশ্রুহীন আমি"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে।তার উপরে নেট সমস্যা আবার ফোনেও ঠিকমতো চার্জ দিতে পারছি না।তাই পোষ্ট করতেও পারছি না রেগুলার।যাইহোক আজ একটা কবিতা লিখেছি,আশা করি কবিতাটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

IMG_20240929_101115.jpg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটিতে সমাজের কিছু স্বার্থবাদী মানুষের লোলুপ দৃষ্টির কথা তুলে ধরা হয়েছে।যেখানে তারা স্বল্প ভাষায় মিশে খুব সহজেই জিনিস হাসিল করে।তারপর আঘাত করতে বিন্দুমাত্র দ্বিধা করে না।ফলে ভালো মানুষেরা সেই আঘাতের শিকার হতে থাকে এবং নীরবে সইতে থাকে।এই কবিতাটি আমি @hafizullah ভাইয়ার একটি কবিতার অনুকরণে লিখেছি।যেটা একদম বাস্তবের সঙ্গে মিল রয়েছে।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অশ্রুহীন আমি


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধোঁকার পৃথিবীতে ঠকেছি আমি---
না ভালোবাসার অন্ধ প্রেমে নয়,
কিংবা গহীন বনের মাঝে পথ হারিয়ে নয়
অনুভূতিহীন চিরকুটের মতো।


অশ্রুহীন আমি----
বিশ্বাসের বদলে আঘাতে আঘাতে জর্জরিত,
ভালো মানুষের পিছনে স্বার্থের কঠিনতায়
ডুবে গেছে আমার সমস্ত হৃদয়।

নির্বাক আমি---
বিশ্বাসের ঘূর্ণিপাকে ভাষা হারিয়ে,
বাক্যহীনে দিন কাটে আমার
বিপরীত অবান্তর ভাষার শব্দবানে।

ক্লান্ত আমি---
বিবেকহীন মানুষের প্রতিচ্ছবি দেখতে দেখতে,
শুন্যতারা বাসা বাঁধে কোণে কোণে
স্বল্প ভাষীর পিছনে অকথ্য গালিগালাজে।

ছন্দহীন আমি---
অকৃতজ্ঞদের উজ্জ্বল ভবিষ্যতে,
দিশাহীন পথের কিনারায় থমকে আমি
বাঁধ ভাঙা পরিপূর্ণ ঢেউয়ের মধ্যমনিতে।

আলোকহীন আমি---
মৃত্যু খুব কাছ থেকে ছুঁয়ে যায় আমায়,
কঠিন যন্ত্রণার মিথ্যে কারনের ঝুলিতে
মুখোশে ঢাকা রাক্ষসগুলির মনগড়া অজুহাতে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

ধোঁকার পৃথিবীতে ঠকেছি আমি---
না ভালোবাসার অন্ধ প্রেমে নয়,
কিংবা গহীন বনের মাঝে পথ হারিয়ে নয়
অনুভূতিহীন চিরকুটের মতো।

মোবাইলে ঠিকমতো চার্জ দিতে না পারলেও পোস্ট করে চলেছেন এটাই অনেক বড় ব্যাপার। যাইহোক হাফিজ ভাইয়ের কবিতায় অনুপ্রাণিত হয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার লাইনগুলো দারুন ছিল। এগিয়ে যান 🤞

 2 years ago 

ভাইয়া, দুইদিন পোষ্ট করতে পারিনি ফোনে চার্জ না থাকায়।আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ সুন্দর লিখেছেন, আমার কাছে তো মনে হচ্ছে আমার কবিতাটির তুলনায় এটা বেশী ভালো হয়েছে। অনেক ধন্যবাদ

 2 years ago 

আরে না ভাইয়া, কি যে বলেন!আপনি হচ্ছেন আমাদের গুরু,আপনার কবিতা অসাধারণ।আমি শুধুমাত্র চেষ্টা করেছি,অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সমাজে এরকম লোকের অভাব নেই যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশে স্বার্থ হাসিল হলে আবার দূরে চলে যায়। যাই হোক হাফিজ ভাইয়ের কবিতার অনুকরণে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতাটি আসলেই বাস্তবসম্মত হয়েছে। ভালো লাগলো পড়ে।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা স্বার্থক, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অশ্রুহীন আমি----
বিশ্বাসের বদলে আঘাতে আঘাতে জর্জরিত,
ভালো মানুষের পিছনে স্বার্থের কঠিনতায়
ডুবে গেছে আমার সমস্ত হৃদয়।

দারুন ছিল শব্দ চয়ন গুলো। একেবারে মন ছুঁয়ে দিয়েছে। আমি মুগ্ধ হয়ে শুধু পড়লাম। ধন্যবাদ দিদি।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকেও।

 2 years ago 

আপু আপনার স্বরচিত কবিতা: "অশ্রুহীন আমি" শিরোনামের। পড়ে বেশ ভালো লাগলো। বিশ্বাসের বদলে বিশ্বাস পাওয়াটা বর্তমানে খুব দুর্লভ। দারুণ লিখেছেন।

 2 years ago 

বেশি দারুণ একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন আজকে। আপনার লেখা কবিতাটা অনেক অনেক ভালো লেগেছে আমার। অনেক সুন্দর ভাবি আপনি কবিতার প্রত্যেকটা লাইন তুলে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যি দিদি আপনার লেখা কবিতা গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। আজ অনেক সুন্দর অনুভূতি থেকে কবিতাটা লিখেছেন আপনি। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছে, যারা কিনা স্বার্থের জন্য আসে আবার স্বার্থ ফুরিয়ে গেলে চলে যায়। আর এরকম মানুষ গুলোকে চেনা অনেক বড় মুশকিল। এই মানুষগুলো ঠকাতে দুই মিনিট সময় নেয় না।

 2 years ago 

বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো আবৃত্তি করতে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38