স্বরচিত কবিতা: "সম্পর্কের ফাটল"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।দুই থেকে তিনদিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য এখন আবহাওয়াটা অনেকটাই শান্ত।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।

IMG_20250624_091654.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে সম্পর্ককে ঘিরে।আমরা সবাই অনিশ্চিত জীবনের মধ্যে দিয়ে সময় পার করি।তাই ভবিষ্যতে কী ঘটবে তা নিশ্চিতভাবে কেউ-ই জানতে পারি না।এই অনিশ্চয়তা আমাদের চাপ বা উদ্বেগের কারণ হতে পারে।আর সম্পর্কগুলি নিমিষেই নষ্ট হয়ে যেতে পারে।সেটি বন্ধুত্ব কিংবা আত্মীয়ের যেকোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে।তো এই ভাবনাতেই লিখে ফেললাম ছোট্ট একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

সম্পর্কের ফাটল


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

জীবনটা বড্ড বেশি অনিশ্চিত
কিন্তু সম্পর্কের ভাঙা-গড়াটা নিশ্চিত,
কখনো কেউ হয় বড্ড আপন
তো কখনো আবার সেই তিক্তজন।
ঘটনাগুলো হঠাৎ বৃষ্টির মতোই
কখনো আবেগপ্রবণ, তো কখনো বেদনাদায়ক
কখনো রক্তপাতের, তো কখনো আনন্দের।
কেবা জানে এই অদূর ভবিষ্যতের কথা!
যেখানে মিঠে রোদ্দুর ফিকে হয়ে যায়
যেখানে সমুদ্র শুষ্ক বালুকনা হয়ে উড়ে,
বড্ড বেশি কি কঠিন এই মানুষ চেনা!
সম্পর্কগুলি কাঁচের মতোই
সামান্যতেই টুকরো হয়ে বড় আঘাতের চিহ্ন।
স্বচ্ছ মন থেকে বলা ভাষাটাও
কখনো অজান্তেই সমুদ্রের লবনাক্ত জল,
হৃদয়ের পরিধি ছাড়িয়ে যেখানে শীর্ষদেশ
ঘোলাটে নিনীষাদের অভ্যন্তরভাগ।
মনের খবর কেই বা রাখে!
বিশ্বাসের মালা পরিয়ে দিয়ে গলায়,
সেই তো বিদ্ধ করে তীর নানা বাহানায়।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

টাস্ক প্রুফ:

IMG_20250625_203848.jpg

IMG_20250625_053954.jpg

কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1937654350081610203

https://x.com/green0156/status/1937655004929884325

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে। আপনি সব সময় খুব সুন্দর কবিতা লিখে থাকেন।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখাটা সার্থক আপু।ধন্যবাদ আপনাকে।

 last year 

এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও ভিন্ন রকমের একটা অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটি লেখার জন্য।

 last year 

উৎসাহ দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

ভীষণ সুন্দর হয়েছে আপনার কবিতাটি। সম্পর্কের ভাঙ্গা গড়া উথাল পাথাল অনিশ্চয়তা এটা অনেক স্বাভাবিক ব্যাপার। তবুও আমাদের এসবের মধ্যে দিয়েই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হয়। অনেক সুন্দর করে লিখেছেন আপনি কবিতাটি।

 last year 

আপনার প্রশংসামূলক মতামত পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ আপনি তো বাস্তবিক কথা দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।সম্পর্কের ফাটল কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে সামনের দিনগুলো মানুষের কেমন যাবে কেউ জানে না। আর সম্পর্ক কিরকম থাকবে সেটিও কারো ধারণা নেই। তবে আপনার কবিতার প্রতিটি লাইন খুব চমৎকার লাগলো। এই ধরনের কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়।

 last year 

আপনার অনুভূতি জেনে ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

সম্পর্কের ফাটল নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুন্দর কবিতা পড়ে খুব ভালই লাগলো। যেভাবে আপনি আজকের এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে যখন আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়লাম তখন অনেক বেশি ভালো লাগছিল৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখার বড় প্রাপ্তি ঘটে ভাইয়া।ধন্যবাদ আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 63269.44
ETH 1706.18
USDT 1.00
SBD 0.42