স্বরচিত কবিতা: কত সহজ তাইনা!

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।কিন্তু আমার শরীরটা কেন জানি একেবারেই ম্যাচম্যাচ করছে।অতিরিক্ত গরমে শরীরে যেন একরাশ ক্লান্তি চলে এসেছে, তার উপরে কয়েকদিন পর থেকে আমার এক্সাম।সেই চিন্তাও মাথায় রয়েছে ,তো সবমিলিয়ে বেশ ব্যস্ততায় সময় কাটছে আমার বলা যায়।যাইহোক তারপরও আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।

IMG_20250406_045206.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে সমাজকে নিয়ে।সমাজের কিছু আজব বাধ্যবাঁধকতা নিয়ে, যা পুরো সমাজকে জর্জরিত করছে।সমাজের এই বেড়াজাল কাটিয়ে উঠতে পারলেই সুন্দর একটি সমাজ পাবো আমরা।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

কত সহজ তাইনা!


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

সমাজের একরাশ নিয়মে বাঁধা
প্রবাহমান আমাদের এই জীবন কথা,
অথচ দেখুন নিজের নামটি কভু অন্যরা রাখে
যেটা বহন করতে হবে জন্ম-মৃত্যুর আঁকেবাঁকে।
সমাজ কত দ্রুত বদলে যায়----
পাল্টে যায় তাদের নিয়মগুলো,
বদলে যায় বিচার-ব্যবস্থা---
যেন বাজারের আলু-পটলের মতোই সস্তা।
একজনের উপর কত সহজেই দোষ চাপানো যায়!
যাচাই বাছাই না করেই দোষী হয়ে যায়,
অথচ দোষীরা ঘুরে বেড়ায় দিব্যি পাখা মেলে
উড়ন্ত জগতের স্বপ্নময় জ্বীন-পরী হয়ে।
কত সহজ তাইনা!
এই জীবনের পরিভাষা শেখা,
অন্যের চাপানো নিয়ম আগলে রাখা,
আর বিনা অপরাধে শাস্তি পাওয়া।
আমাদের শ্লোগান কেউ শোনে না
আমাদের দাবি কেউ মানে না---
যেখানে মৃত্যুর দরজা অব্দি পৌঁছে গিয়েও
সমাধানের বিন্দুও স্তব্ধ, তালা ঝুলানো।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60866.94
ETH 1568.75
USDT 1.00
SBD 0.50