স্বরচিত কবিতা: "অস্পষ্ট প্রতিচ্ছবি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।

IMG_20250417_050340.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে জীবনের কিছু অস্পষ্ট প্রতিচ্ছবি নিয়ে।যেখানে ক্ষনিক স্পষ্ট হলেও অস্পষ্টতার সময় বেশি থাকে।কিন্তু ওই ক্ষনিক মুহূর্তের স্মৃতিগুলো বারবার আমাদের হৃদয়কে কষ্ট দিতে থাকে।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অস্পষ্ট প্রতিচ্ছবি


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

জীবনের কিছু মুহূর্ত স্পষ্ট আবার অস্পষ্ট
এই ছায়া-আবছায়ার গোধূলীতে,
আমি মিশে যাই মায়ার সাগরে।
যেখানে অস্পষ্ট প্রতিচ্ছবিরা হাতছানি দেয়
একটি সুন্দর সকাল অপেক্ষা করে,
কিন্তু স্মৃতিগুলো বারেবারে উঁকি মারে।
ধোঁয়াশার চাদরে মুড়ে থাকে মন
সবরং নেতিয়ে পড়ে জটিলতায়,
রঙিন খুশিগুলি ফিকে হয়ে যায়।
আমার বুকের মাঝে লালিত হয়
অগ্নিজ্বালায় জ্বলন্ত লাল শিখা,
যা নির্ধারণ করে জীবনের সীমানা।
নীরব সুরে প্রবাহিত কষ্টের মাঝে
নদীর ঢেউ উপচে পড়ে ধারনের সুরে,
অশরীরীরা ঘুরে বেড়ায় বন্ধ পাতার দুয়ারে।
শ্বাসগুলি রুদ্ধ হয়ে আসে পাথরের মতো,
স্বপ্নগুলো সব একরাশ যন্ত্রণা নিয়ে ত্যাগের পথ খোঁজে
যা কাটানো এক দুঃস্বপ্নের মতো পরিভাষা বোঝে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার লেখা অস্পষ্ট প্রতিচ্ছবি কবিতাটি অনেক সুন্দর হয়েছে। আমাদের জীবনের এমন অনেক মুহূর্ত থাকে যেখানে আমরা জীবনটাই পুরো ধোঁয়াশা দেখি স্পষ্ট কোন কিছুই বোঝা যায় না। জীবনের বাস্তবতা সম্পর্কে আপনার কবিতাটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ।

 last year 

আপনার প্রশংসামূলক মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ দাদা।

 last year 

দিদি আপনার লেখা কবিতা গুলো আমার বরাবরই ভালো লাগলো। আজকের কবিতাটি অস্পষ্ট প্রতিচ্ছবি দারুন ছিল পড়ে মুগ্ধ হয়ে গেলাম।আসলেই আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো আমাদেরকে অনেক কষ্ট দেয়।অনেক ধন্যবাদ দিদি অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আসলেই কিছু মুহূর্ত আমাদের যন্ত্রণা দেয়।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60641.47
ETH 1556.65
USDT 1.00
SBD 0.47