স্বরচিত কবিতা:-"মায়াবী চাহনি"।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। "মায়াবী চাহনি"এই কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000067523.jpg

"মায়াবী চাহনি"

ঘুমহীন রাত থমকে যাওয়া দিন
সব কষ্ট যেনো কেবল আমারই।
হাতের চামড়ায় ব্যথার দাগ
তবু মনে জ্বলত আলো।

হঠাৎ করে ঘুরে দেখি পাশে
তোমার ছোট্ট চোখ দুটো মায়ার আশ্বাসে।
সেই চোখে নেই কোনো দুঃখের রেশ
আছে কেবল নিঃশব্দ ভালোবাসা।

কত রাত জেগেছি চোখে জল রেখেছি
তোমার চাহনিতে সব ভুলে গেছি।
তোমার চোখে এক আকাশের রঙ
আমার প্রাণখানি তাতে বাঁধা।

তুমি যখন তাকাও নীরবে
সব ক্লান্তি ঢেউ হয়ে বয়ে যায়
বুকের কষ্ট সংসারের ভার
সবকিছু হার মানে তোমার চোখে তাকালে।

জানি না পৃথিবী কীভাবে চলে
আমার পৃথিবী তোমার চোখে জলে।
ওই চাহনিতে আমার শান্তির বাস
তোমার চোখে লেখা জীবনের নিঃশ্বাস।

কবিতার মূলভাব

আজকের এই কবিতার মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি একজন মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা। একজন মা হাজারো কষ্টে থাকলেও তার সন্তানের মুখের দিকে তার মায়াবী চোখের দিকে তাকালে সব কষ্ট যেন বিলীন হয়ে যায় এবং সে অনেক বেশি সুখ ও শান্তি অনুভব করে। মায়ের কষ্ট পরিশ্রম সবকিছুই ভুলিয়ে দিতে পারে সেই নিষ্পাপ মুখখানি চোখগুলো। সন্তানের চোখের মায়া শান্তি ও নির্মলতা মায়ের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয়। মায়ের কাছে সন্তান শুধুমাত্র রক্তে মাংসে গড়ে একজন মানুষ নয় বরং মায়ের কাছে সন্তান হচ্ছে এক আলোর উৎস। যেখানে শেষ জীবনের সকল সুখ খুঁজে পায়। আসলে একজন মায়ের তার সন্তানের প্রতি যে অনুভূতিগুলো রয়েছে সেগুলোই প্রকাশ করার চেষ্টা করেছি কবিতার মধ্যে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা মায়াবী চাহনি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে মায়ের মন সবসময় সন্তানের প্রতি অন্যরকম থাকে। এবং সন্তানের মায়া এবং মায়াবী ভালবাসা দেখে মায়েরা শত কষ্ট মুখ বুঝে সহ্য করে। ভালো লাগলো আপনার কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে।

 last year 

বেশ সুন্দর একটি কবিতা আপনি রচনা করেছেন। কবিতাটির প্রত্যেকটি লাইনে গভীর ভালোবাসা লুকিয়ে আছে। একজন মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা কোন তুলনা হয় না। আপনার এই কবিতাটি পড়ে এক সুন্দর ভালোবাসার অনুভব করতে পারলাম। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60051.75
USDT 1.00
ETH 1521.77
SBD 0.47