স্বরচিত কবিতা:-"মেঘলা আকাশ"।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মেঘলা আকাশ কবিতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
"মেঘলা আকাশ"
মেঘে ঢাকা আকাশ
কেমন যেন উদাসীন
সূর্যটা নেই, আলোটা ও কম
বাতাসে বিষাদের সুর বাজে।
পাতার ফাঁকে হালকা হয়ে যায়
নীরবে গাছের পাতা দুলে।
দূর আকাশে ঘন মেঘ জমে
মনের ভিতরে কিছু চাঁপা ব্যাথা।
চেনা পাখির ডাকও আজ
শুনে আজও অচেনা লাগে।
আকাশ কাঁদো কাঁদো
যেন হঠাৎ করে বৃষ্টি নামবে।
বৃষ্টির আশায় চেয়ে থাকি
হয়তো ভিজে যাবে।
হয়তো ধুয়ে যাবে এই মলিনতা
ফিরে আসবে রোদ আর রঙধনু।
মেঘ মানেই তো শুধু কান্না নয়
লুকিয়ে থাকে আশাও।
ঝড়ের পরেই দেখা মেলে
নতুন সূর্যের আলো।
আমার মনটাও আজ মেঘলা
ভালোবাসা চায় একটু আলো।
তুমি যদি এসে বলো
এই আকাশটাই হবে রঙিন।
কবিতার মূলভাব
আজকের এই কবিতাটির মধ্যে আমি ঘুটিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের মনের আবেগ অনুভূতি গুলো আমরা যখন কবিতার মাধ্যমে প্রকাশ করতে যাই। তখন সেটা মেঘলা আকাশ বা বৃষ্টি বা সূর্যের আলো এসব কিছুর মাধ্যমে প্রকাশ করি। আসলে মনের আবেগ অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।
আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে দেখে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের কবিতাটা লিখেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পুরো কবিতা সবার মাঝে ভাগ করে নিয়েছেন এজন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।