স্বরচিত কবিতা:-"দেখা যায় বোঝা যায় না"।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। "দেখা যায় বোঝা যায় না" কবিতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000069600.jpg

"দেখা যায় বোঝা যায় না"

চেনা মুখ চেনা চোখ
প্রতিদিন দেখা হয় বার বার।
কেউ বলে কেমন আছো?
কিন্তু কে জানতে চায় সত্যিটা।

রঙিন জামা সাজানো সুতো
ছবির মতো সাজানো দিন।
মনের ভিতর জ্বলে যে আগুন
তা কি বোঝে এই সমাজ কোনদিন।

একটা মেয়ে হেসে যায়
ভিতরে ভাঙ্গা স্বপ্নের কাতর।
একজন ছেলে নীরব থাকে
বুকের ভিতর চাপা কষ্টের সমুদ্র।

সবাই বলে ভালো আছি
এ যেন এক অলিখিত নিয়ম।
আসল অনুভব হারিয়ে যায়
আড়ালে চাপা পড়ে কষ্টের শহর।

কে কাঁদে রাতে নিঃশব্দে
কে হারায় নিজেকে ভীড়ে
এইসব প্রশ্ন ছুটে চলে
দেখা যায় সব বোঝা যায় না।

লোক দেখানো হাসি ভালোবাসা
সৌজন্যে লুকানো বিষাদ
সবই দেখি প্রতিদিন
তবু কেউ বলে না
তুই ঠিক আছিস তো।

কবিতার মূলভাব

আজকে আমি যে কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে সমাজের সামাজিকতা ও সৌজন্যবোধের মধ্যে মানুষের আবেগ অনুভূতিগুলো চাপা পড়ে যায়। ভালো না থাকলেও মানুষকে বলতে হয় ভালো আছি এ যেন এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আশা করছি আমার আজকের এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে।

 last year 

খুবই চমৎকার ভাবে আজকের কবিতাটা লিখেছেন। এরকম কবিতা গুলো লিখতে এবং পড়তে অনেক বেশি ভালোবাসি। এই ধরনের সুন্দর সুন্দর টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে অনেক দারুন হয়। আপনার লেখা এই কবিতাটা যতই পড়ছিলাম খুব ভালো লাগছিল। আশা করি সব সময় সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন।

 last year 

আজকে আপনি বাস্তব কথা দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লিখা দেখা যায় বোঝা যায় না কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে মানুষ কষ্টে থাকলেও অনেক সময় মুখে বলে ভালো আছি। আর দেখার মধ্যে অনেক সময় অনেক কিছু লুকিয়ে থাকে। ধন্যবাদ বাস্তব কথা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60306.02
ETH 1581.78
USDT 1.00
SBD 0.42