কবিতা আবৃত্তি ( শব- জীবনানন্দ দাশ )।।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
বাংলার প্রকৃতির এক অসাধারণ ব্যাখ্যা পাওয়া যায় জীবনানন্দ দাশের কবিতার মধ্যে। যেখানে তিনি বাংলার প্রকৃতি কে করে তুলেছেন অনন্য। রুপালি জোৎস্নার সেই সৌন্দর্য তুলে ধরেছেন। সৃষ্টি করেছেন এক অসাধারণ সেই মূহূর্তের কবিতা। জীবনানন্দ দাষকে এইজন্যই হয়তো আধুনিক কবিতার জনক বলা হয়। ঐ সময়ে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্নভাবে কবিতা লিখে গিয়েছেন। যেটা ঐসময় কেউ চিন্তা করতে পারত না। বাংলার শব্দ ভান্ডার নিয়ে রীতিমতো খেলা করেছেন উনি। বাংলার এই প্রকৃতি করে তুলেছেন আরও অনন্য। জীবনানন্দ দাশের এই কবিতা টা সেইরকমই একটা সৃষ্টি। আপনি যদি কবিতা টা পড়েন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। জীবনানন্দ দাশ এখানে প্রকৃতির সৌন্দর্যের কী চমৎকার একটা ব্যাখ্যা করে গিয়েছেন।
- শব
- জীবনানন্দ দাশ
যেখানে রুপালি জ্যোৎস্না ভিজিতেছে শরের ভিতর,
যেখানে অনেক মশা বানায়েছে তাহাদের ঘর;
যেখানে সোনালি মাছ খুঁটে-খুঁটে খায়
সেই সব নীল মশা মৌন আকাঙ্ক্ষায়;
নির্জন মাছের রঙে যেইখানে হ’য়ে আছে চুপ
পৃথিবীর একপাশে একাকী নদীর গাঢ় রূপ;
কান্তারের একপাশে যে-নদীর জল
বাবলা হোগলা কাশে শুয়ে-শুয়ে দেখিছে কেবল
বিকেলের লাল মেঘ; নক্ষত্রের রাতের আঁধারে
বিরাট নীলাভ খোঁপা নিয়ে যেন নারী মাথা নাড়ে
পৃথিবীর অন্য নদী; কিন্তু এই নদী
রাঙা মেঘ— হলুদ-হলুদ জ্যোৎস্না; চেয়ে দ্যাখো যদি;
অন্য সব আলো আর অন্ধকার এখানে ফুরালো;
লাল নীল মাছ মেঘ— ম্লান নীল জ্যোৎস্নার আলো
এইখানে; এইখানে মৃণালিনী ঘোষালের শব
ভাসিতেছে চিরদিন: নীল লাল রুপালি নীরব।
কবিতা আবৃত্তি
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1929827977400848492?t=KOeLc7RWpizYRMDCVndFfg&s=19
https://x.com/Emon423/status/1929828333686346257?t=BCiewr7MjZwMTz80Te0NmQ&s=19
https://x.com/Emon423/status/1929828577761243284?t=-xK95fYuGeZkK_iEefkSWA&s=19
https://x.com/Emon423/status/1929828870913421595?t=6kF6IVQ2JrG-bvEAukkZsw&s=19
https://x.com/Emon423/status/1929829173918667191?t=6oZptS-ZVnEc_f5py5W-LQ&s=19
https://x.com/Emon423/status/1929829419373547853?t=zAA4xObl14u5hN-QRJ0rKQ&s=19
https://x.com/Emon423/status/1929829666614841768?t=tgx4tQLaJL0ikNy6uUfOkQ&s=19
https://x.com/Emon423/status/1929829838220939344?t=NlC6PJh3dJMeDfycpEz0BQ&s=19
https://x.com/Emon423/status/1929830007083598005?t=aQR3rilQI_K57kPz_gqsAQ&s=19
https://x.com/Emon423/status/1929830151916790245?t=mowKdwKbDePVUx0DgUW7gQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই চমৎকার ভাবে জীবনানন্দ দাশ স্যার এর লেখা কবিতাটি আবৃত্তি করেছেন ভাইয়া। আপনার কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। কবিতার লাইন গুলো খুব সুন্দর হবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার কবিতা আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। খুবই দুর্দান্ত কবিত আবৃত্তি করেছেন আপনি । ধন্যবাদ আপনাকে ভাই।
জীবনানন্দ দাশের কবিতা গুলি ভীষণ ভালো লাগে আমার পড়তে। আর আপনি জীবনানন্দ দাশের শব কবিতাটি অনেক সুন্দর করে আবৃত্তি করেছেন। শুনে বেশ ভালো লাগলো।