আমার কবিতার খাতা থেকে শেষ কবিতা : শেষ পাতায় ।।২৮ জুলাই ২০২২।।
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কবিতার খাতা থেকে শেষ কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।আর এটাই শেষ কবিতা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি।আর কোনো কবিতা লেখা হবে না কারণ কবিতার খাতার শেষ পাতা ও ভরে গেল শব্দে শব্দে।
চাইলেই একবার বাইরে যাওয়াই যায়,
তবে কি হবে বেরিয়ে?
কিসের প্রয়োজন আমার,
কেউ অপেক্ষায় নেই আমার ঘরে বাইরে।
আজকে আমার কবিতার খাতার শেষ পাতা
কি লিখবো?ফুরিয়ে যাওয়া আবেগে
আর কি লেখা যায়।
অনেকদিন ধরে একটা একটা পাতায়
কবিতা নামক আশ্চর্য অনুভূতির ছলনায়
বলে গেছি আবোল তাবোল সব কথা
কিছু ভালোবাসা আর সামান্য জমানো ব্যথা।
আসলে পারিনি লিখতে একটাও কবিতা
ইচ্ছে ছিলো 'গৃহত্যাগী জ্যোৎস্না' মতো
একটি কবিতা লেখার।
সব ইচ্ছেরা ধরা দেয়না পাখা মেলে উড়ে যায়
দূর বহুদূর, আমি তো পরাজিত।
তবুও অনুভূতি গুলো আসে যায়
আমি ধার করি শব্দ,এগিয়ে আসে ছন্দ,
তারপর আমার কবিতার কাছাকাছি যাওয়া।
শেষ পাতায় আর কিছু লেখার নেই
কিছু ভাবতেও পারছি না কি লেখা যায়।
শহরের কংক্রিট এর জঙ্গলে কবিতা বড় বেমানান
তাই কবিতা বিদায়, কঠিন গদ্যে নিয়েছি আজ আশ্রয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

Beauty of Creativity.
Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord

এটা কিভাবে হবে ,আবার নতুন খাতায় কবিতার শব্দ লিখা শুরু করবেন ,কারণ ভাইয়া আপনি হচ্ছেন সবার কবিতা লিখার অনুপ্রেণা ,আপনি যদি কবিতা লিখা বন্ধ করে দেন তাহলে কবিতার অন্য পাখিরা ও হারিয়ে যাবে। নতুন রূপে নতুন কবিতা পড়তে চায়।
@tipu curate
Upvoted 👌 (Mana: 1/6) Get profit votes with @tipU :)
না দাদা এটা মানি না এবং মানবো না, আপনার কবিতা মানেই ভিন্নভাবে গভীর কিছু উপলব্ধি করার সুযোগ, আর আমরা সেই সুযোগটা হারাতে চাই না। নতুন কবিতার খাতায় নতুনভাবে অনুভূতিগুলো ভীড় জমাক নতুন করে।
আজকের কবিতার মাঝে আবেগ ছিলো, কিছু লুকানো ব্যাথা ছিলো তার সাথে ছিলো হৃদয়ের কিছু কথা। আপনার ভালোবাসার কথা, জমানো ব্যাথার কথা কিন্তু আমাদের হৃদয়েও আন্দোলিত হয়েছে। ধন্যবাদ
তাহলে নতুন একটা খাতা কিনতে হবে।
অনেক বেশি ভালবাসার অভিমান মেশানো আছে কবিতাটিতে । অনেক বেশি ভাল লেগেছে । ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
অসংখ্য ধন্যবাদ।।
আজকে আপনি কবিতাটি খুবই সুন্দর লিখেছেন দাদা। এই কবিতার মাধ্যমে হৃদয়ের ভাষা আপনি বুঝিয়েছেন। হৃদয়ের কষ্ট, ব্যাথা, ভালোবাসা সবকিছু এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো।
হৃদয়ে জমা আবেগ থেকেই কবিতার সৃষ্টি হয়। কবিতার লাইন গুলোর মাঝে বেঁচে থাকে হৃদয়ের অফুরন্ত আবেগ ও ভালোবাসা আর সেই আবেগ যখন হারিয়ে যায় তখন কবিতার শব্দগুলো এলোমেলো হয়ে যায়। তবুও আমরা প্রত্যাশা করি আপনি আবারো কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করবেন দাদা। কারণ আপনার কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। দাদা আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️
না দাদা আপনার আরো নতুন নতুন কবিতা চাই ।কবিতার খাতা শেষ তো কি হয়েছে? নতুন খাতা বানিয়ে নিন ।আপনার কবিতাগুলো মিস করতে চাই না ।অসম্ভব সুন্দর লাগে আপনার প্রতিটি কবিতা। আজকের কবিতার শেষের দুই লাইন অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
লেখা শেষ করা যতোটা সোজা ঠিক ততটাই কঠিন শেষ পাতাটায় শেষ করা। কারণ শেষ পাতাতেই যেনো সবটা বেশি বেশি লেখার ইচ্ছে জাগে।ঠিক যেমন🙅♂,শেষ এ এসে ভালোবাসা বাড়ে।
এটা জেনে খারাপ লাগলো দাদা।শেষ থেকেই শুরু,খাতা শেষ হয়েছে তো কি হয়েছে।যদিও শেষটা অনেক কষ্টের হয় তবুও নতুনকে তো বরণ করেই নেওয়া যায়।নতুন খাতা কিনে ফেলো আর অনুভূতিগুলি লিখে ফেলো।😊নতুন কবিতার অপেক্ষায় রইলাম দাদা।
স্বাগোতা দিদির ওপর অভিমান করে লিখেছেন মনে হচ্ছে।
তবে আপনার লেখা কবিতার লাইনগুলোর বিবরণ বোঝা একটু কষ্টকর। অনেক সুন্দর লিখেছেন দাদা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।
না।কবিতায় বাস্তবতার থেকে কল্পনা বেশি থাকে।ওর প্রতি কোনো অভিমান করার সুযোগ ই আসেনি।কারণ ও এতটাই অসাধারণ আমার কাছে।
দাদা দোয়া করি চির দিন আপনাদের এই বন্ধন অটুট থাকুক 💞