তবেই অপেক্ষা করো

in #poetry6 years ago (edited)

যদি তুমি সবকিছু উজাড় করে
আমাকে ভালোবাসতে পারো,
তবেই অপেক্ষা করো।
কেন না আমার ভালোবাসা অসীমে মিলায়।
আর যদি তা না হয় তবে
আমি পরিষ্কার ভাবে বলতে চাই,
আমার খুব একটা সময় নেই
তুমি এখন বিদায় নিতে পারো।
জোনাকির আলোয় সত্যি

পথ দেখা যায় না অন্ধকারে
তবে পথ চলার আনন্দ পাওয়া যায়।
তাই তুমি আমার সামনে এসে যদি
বলো-লাভ ক্ষতির খাতা বন্ধ আজ থেকে
তাহলে জেনে রেখো ভালোবাসা হবে অনন্ত
আকাশে যদি না ও থাকে একটিও তারা জ্বলন্ত।
Reference:sujoy12
https://www.bangla-kobita.com/sujoy12/post20170209040401/

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 60288.06
ETH 1572.33
USDT 1.00
SBD 0.47