"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।


Abb-jpg.png
সোর্স


এখন মাঝেমধ্যেই বৃষ্টি হয়। আবার মাঝেমধ্যে প্রচন্ড গরম পড়ে। তবে দিনের বেলা যখন প্রচন্ড গরম পড়ে, রাতের বেলা বৃষ্টি হয়৷ যা খুবই সুন্দর একটি ব্যাপার৷ একই সাথে সকাল বেলাও মাঝেমধ্যে বৃষ্টি হয়ে থাকে। যার ফলে পরিবেশও একেবারে ঠান্ডা থাকে৷ এই সুন্দর পরিবেশের মধ্যে সময় অতিবাহিত করার মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করতে থাকে। যখন সকালবেলা এই সুন্দর পরিবেশ থাকে তখন ঘুম থেকে উঠতে দশটা এগারোটা বেজে যায়৷ তখন কিভাবে কি করব ভেবেই পাইনা। তাই প্রতিনিয়তই ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। ভাবি যে কি পোস্ট তৈরি করা যায়। তাই যেদিন সময় কম থাকে সেদিন সহজ পোস্টগুলো তৈরি করার চেষ্টা করি। তবে আজকে একটু সময় থাকার কারণে অনু কবিতা পোস্টগুলো তৈরি করার জন্য বসে পড়লাম।


এরপর আমি আমার অনু কবিতা গুলো তৈরি করা শুরু করে দিলাম। একইসাথে আমাদের কমিউনিটি থেকেও ঘুরে আসলাম। দেখলাম যে সবাই খুব সুন্দর সুন্দর কিছু পোস্ট শেয়ার করেছেন। সকলের সুন্দর পোস্ট গুলো দেখে অনেকটাই ভালো লাগছিল। এরপর আমিও আমার অনু কবিতাগুলো লিখার পরে সবকিছু ঠিক করে নিলাম এবং অনু কবিতাগুলো জায়গা বরাবর বসিয়ে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। তাহলে চলুন অনু কবিতা গুলো দেখে আসা যাক।


সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

স্বপ্নরা ডানা মেলে নীল আকাশে।
স্নিগ্ধ ছোঁয়া পাই সেই বাতাসে।
তুমি আছো মনের মাঝে,হয়ে যে রঙিন।
তোমাতে আমি তাই হই যে বিলীন।


অনু কবিতা-২


আমি হতাশার মাঝে খুঁজি সুখের দিশা।
বাধা গুলো আমি পায়ে ফেলি পিশে।
দুর্বার গতিতে আমি দুরন্তর।
সাহস নিয়ে পাড়ি দেই দূর প্রান্তর।


অনু কবিতা-৩


মনের যত আকুতি রেখেছি যতনে।
তুমি এসে দিবে ধরা,মন থাকে তারই আশাতে।
তুমি এলে এ জীবন হয় আলোকময়।
তুমিহীন এ হৃদয় অন্ধকারে রয়।


অনু কবিতা-৪


আজ বিরহ ব্যথায় আমি কাতর।
অতি কষ্টে মনটা হয়েছে পাথর।
দুঃখ দুর্দশা যেন নিত্যদিনের সঙ্গী।
তবু জীবনের তাগিদে চলছি নিরবধি।


অনু কবিতা-৫


আপন আপন যাদের বলি,
তারা কি আসলেই আপন।
আপনত্বের দোহাই দিয়ে,
তাদের চলছে বিচরণ।
সময় হলে বুঝা যায়,
কয়জন হয় আপন।




2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিঅনু কবিতা
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ১০.১১.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 2 years ago 

ছোট ছোট মনের অনুভূতি গুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। আজকে আপনি ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতা এক একটা অসাধারণ। সুন্দর অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

এত সুন্দর একটি এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
খুব খুশি হলাম আপনার মন্তব্যটি পড়ে।

 2 years ago 

আমার কাছে অনেক ভালো লাগে আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে। প্রতিনিয়ত আপনি অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখে থাকেন। সব সময় চেষ্টা করার কারণে এখন আপনি এতো সুন্দর অনু কবিতা লিখতে পারেন। আমার কাছে আপনার ৪ এবং ৫ নাম্বার অনু কবিতা বেশি ভালো লেগেছে পড়তে।

 2 years ago 

আপনার কাছে ৪ এবং ৫ নাম্বার অনু কবিতা ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।

 2 years ago 

মনের আকুতি থেকে শুরু করে হতাশা সবকিছু উঠে এসেছে আপনার অণুকবিতাগুলিতে। সুন্দর করে লিখে কবিতাগুলি আমাদের সঙ্গে শেয়ার করলেন ভাই। কবিতা পড়তে আমার সব থেকে ভালো লাগে। সেদিক থেকে দেখতে গেলে আপনার পোষ্টটিও আমার ভালো লাগলো।

 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে সুন্দর মন্তব্যটি পড়ে৷ ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদের এদিকে তো অনেকদিন ধরে তেমন কোন বৃষ্টি হচ্ছে না। যাই হোক আপনার প্রত্যেকটা অনু কবিতা বেশ সুন্দর হয়েছে। প্রথম এবং শেষের অনু কবিতা অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর এক গুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এত সুন্দর একটি মন্তব্য পড়ে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদের জীবনের সব সময় দুঃখ থাকবে তবে সেই দুঃখগুলোকে পাশ কাটিয়ে চলে যেতে হবে। পৃথিবীতে আপন মানুষের অনেক অভাব আছে সময় এবং সুযোগ বুঝে মানুষ আপন হয়। আপনার অনু কবিতাগুলো অনেক ভালো লাগলো ভাই। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

সব সময় এত সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভালোবাসা সব সময় আপনার প্রতি আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রতিনিয়তই আপনি আমাদের মাঝে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন। আপনার অনু কবিতা গুলা পড়ে বেশ ভালো লাগে ভাই। আপনার শেয়ার করা ৪ নং অনু কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে।

 2 years ago 

আমার মন্তব্যটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই ভালো থাকবেন।

 2 years ago 

আজকে আপনার অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন এই কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।

 2 years ago 

খুব খুশি হলাম আপনার কাছ থেকে এই সুন্দর মন্তব্যটি পড়ে৷ ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার লেখা সুন্দর এই অনুকবিতাগুলো পড়ে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

খুবই সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65601.18
ETH 1715.64
USDT 1.00
SBD 0.42