স্বরচিত কবিতা - ভাঙ্গা স্বপ্ন
আমাদের এই ছোট জীবনে অনেকেই অনেক কিছু নিয়ে ভাবি। আশাকরি, প্রত্যাশা করি, চাওয়া ইচ্ছা জাগে, পাওয়ার ইচ্ছে করে। এটাও আমাদের একটা স্বপ্ন। আর আমরা মানবরা সবসময় স্বপ্নের পিছনে ছুটতে থাকি। কখনো অল্পতেই স্বপ্ন পূরণ হয়ে যায় আবার কখনো জীবন পার হয়ে যায় এই স্বপ্ন পূরণের লক্ষে। কিন্তু স্বপ্ন পূরণ না হলেও এতটা কষ্ট লাগে না যখন স্বপ্ন পূরণ হওয়ার পর আবার ভেংঙে চুরমার হয়ে যায়। এটা এক কষ্টকর বেদনাদায়ক এক অনুভূতি। আর এই কষ্ট থেকে বেরিয়ে আসার ধৈর্য্য অনেকে হারিয়ে ফেলে। কিন্তু না আমাদের এটা সবসময় মনে রাখা উচিৎ এটা আমাদের জীবন আর এই জীবনে এমন অনেক কিছুই ঘটবে কিন্তু এই ঘটনা থেকে জীবনের শিক্ষা গ্রহণ করতে হবে। কখনো নিজেকে শেষ করে দেয়া যাবে না। কারণ হয়তো আমাদের নিজেদের কোনো ভুলের কারণেই স্বপ্ন সত্যি হয়েও আবার সেই স্বপ্ন নষ্ট হয়ে গেছে। তাই সবসময় নিজের ভুল গুলো খুজার চেষ্টা করবো ও ধৈর্য্য ধারণ করে আবার নতুন স্বপ্ন দেখার আশায় থাকবো।
আজকে আমি আমার মনের কোনে জমাট বাধা এক অনুভূতি থেকে কবিতার কিছু লাইন লিখে আপনাদের সাথে শেয়ার করলাম। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে।
ভাঙ্গা স্বপ্ন
কষ্টে ঘেরা আমার দিন রাত।
চোখের জলে ইচ্ছেরা আজ ভাসা,
তবে,,আমি কি হারাবো! হারাবো সেই....
স্বপ্ন ঘেরা তৈরি করা ছোট্ট মিষ্টি আশা ?
হেরে যাইনি আমি হেরে যাইনি।
এখনো নাকি পাওয়ার আছে
অনেক কিছু, তবে পাইনি এখনো পাইনি।
পড়ে আছে মনের এক কোনে।
পাইনি কোনো ভরসা আর শান্তনা,
কাছের মানুষ গুলো থেকে শুনে।
অদৃশ্যের মত ছায়া হয়ে......
হারায়ওনা তোমার বিশ্বাস,
ভেঙো না স্বপ্নের নিঃশ্বাস.....
পাবে তুমি, পাবে সব থেকে উত্তম পুরস্কার।
আজ এই নিঃসঙ্গ সময়ে আমার......
হয়নি কেউ দুঃখের সাথি।
আলোর রশ্নি দেখি.......
মনে অনেক ইচ্ছে নিয়ে আবার সপ্ন গাথি।
আমার বিশ্বাস, আমি পাব.......
আমি পাব সেই উত্তম জাইগাটি।
অদৃশ্য নুরে জ্বলছে......
তুমি পাবে,পাবে তুমি স্বর্ণ খুচিত সেই ভূমি......
শুধু গহিন রাত্রিতে জাগো,
আর অপেক্ষার থাকো তুমি।

আমরা মানুষেরা স্বপ্ন দেখতে ভালোবাসি।স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যায়। অনেক সময় স্বপ্ন পূরনও হয়ে যায়।কিন্তু পূরন হওয়া স্বপ্ন ভেঙে গেলে খুব কষ্টই লাগে।যাই হোক আপু আপনার কবিতা অনেক দিন পরই পড়লাম।ভালো কবিতা লিখেন আপনি।
দারুণ লিখেছেন এই লাইনগুলো।ধন্যবাদ
ঘুমের ভিতর আমরা যে স্বপ্ন দেখি তা স্বপ্ন না যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না তা হচ্ছে আসল স্বপ্ন। আমরা যদি আস্তে আস্তে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের সেই স্বপ্ন পূরণ হবে। আপনার কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার নামের সাথে কবিতাটি পুরো মিলে গেছে। আপনি ঠিকই বলেছেন সব সময় নিজের ভুলগুলো খোঁজার চেষ্টা করব এবং ধৈর্য ধারণ করে নতুন আবার স্বপ্ন দেখার আশায় থাকবো। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুব সুন্দর ভাবে প্রত্যেকটি লাইন তুলে ধরেছেন আমাদের মাঝে।
বেশ ভালো লিখেছেন আপু কবিতাটা। তবে এটা সত্যি কথা, আমাদের অনেকের ভিতরেই আছে যারা সারাটা জীবন স্বপ্ন পূরণের আশায় কাটিয়ে দেয় কিন্তু কিছু মানুষও রয়েছে যারা অল্পতেই খুশি। তবে আমি মনে করি যারা অল্পতে খুশি থাকতে পারে, তারাই প্রকৃত সুখী।
আমাদের জীবনটা যেমন অদ্ভুত এমনি আমাদের স্বপ্নগুলোও অদ্ভুত। মাঝে মাঝেই অল্পতে স্বপ্ন পূরণ হয়ে যায়। আবার মাঝে মাঝে স্বপ্নের পেছনে ছুটে ছুটে জীবনের বাকিটা জীবন কেটে যায়। আবার কখনো কখনো পূর্ণ হওয়া স্বপ্নগুলোও অপূর্ণতার ধোঁয়াশায় ঢেকে যায়। কিংবা স্বপ্নগুলো ভেঙ্গে চুরমার হয়ে যায়। আপু আপনার লেখা কবিতা খুবই সুন্দর হয়েছে।
ভাঙ্গা স্বপ্ন নিয়ে বেশ সুন্দর একটি কবিতা উপহার দিলেন আপু। আসলে স্বপ্ন তো স্বপ্নই। খুব কম মানুষের স্বপ্ন পূরণ হয়ে থাকে। অনেকে শুধু স্বপ্ন দেখেই যায় চিরটা জীবন।
বেশ ভালো লিখেছেন আপু। আমরা মানুষ জাতি স্বপ্ন নিয়েই বেঁচে থাকি। হ্যাঁ ভেঙ্গে যায়, দুমড়ে যায় কখনো কখনো সেই স্বপ্নের ঘর। তবুও আমরা ঘর বাঁধতে যাই আবার নতুন কোন স্বপ্ন বুকে জড়িয়ে। এর মাঝেই আমাদের প্রাপ্তি। যে বিশ্বাস নিয়ে একান্ত মনে স্বপ্নের দিকে এগিয়ে যায় ধৈর্য না হারিয়ে , দিন শেষে বিজয়ের মালা তার গলা তেই ধরা দেয়।
রাত জেগে স্বপ্ন দেখি জোনাকি করছে উড়াউড়ি
চাওয়ার আগেই স্বপ্ন পূরণ হয়ে গেল আকাশ ছুঁমি
ভুল করেছি প্রতিক্ষনে নিজের অজান্তেই
কখন জানি হোঁচট খেয়ে পড়ে গিয়েছি সাগরের তলদেশে
স্বপ্ন পাগল ঘুরছে শুধু শূন্য মানব ভেসে
কেউ জানো কি জীবনে আছে কি শেষে।
আপু আমার বাংলা ব্লগের শ্রেষ্ঠ কবিদের কাতারে দাঁড়িয়ে গিয়েছেন আপনি। অসাধারণ একটা কবিতা লিখেছেন। কবিতা লেখার আগে যে মনের অনুভূতি গুলো লিখেছেন তা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে অনেকাংশে মিলে যায়। তবে সেটা আমার বেলায় অনেক বেশি মিলে গেছে। হয়তো চেয়েছিলাম কবিতা একটু প্রকাশ করার জন্য। কিন্তু লেখা সম্ভব হয়নি। আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।
ভাঙ্গা স্বপ্নের কবিতাটি আপনি খুবই সুন্দর ভাবে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লিখেছেন। আমাদের যদি স্বপ্ন ভেঙ্গে যায় তাহলে সেই স্বপ্ন আবার নতুন করে দেখার চেষ্টা করতে হবে যদি আমরা আবার চেষ্টা করি নতুন করে তাহলে অবশ্যই নিজের স্বপ্ন পূরণ করতে পারবো। ধৈর্য ধরে যে কোনো কাজ করলেই সফলতা অবশ্যই আমাদের জীবনে আসবে। আপনার কবিতাটি পড়ে আমার মনটা ভরে গেল। এরকম কবিতা গুলো যতই পড়ি ততই ভালো লাগে।
আপনার লেখায় নিজেকেই দেখতে পেলাম। প্রতিবার যখন ভেঙে যাই, কেউ যেনো আমআয় বার বার মনে সাহস যোগায় যে আমি পারব। কিন্তু এখনও জানিনা এ স্বপ্ন কবে বাস্তবায়িত হবে। বেশ বাস্তবজীবনের কথা তুলে ধরলেন।
অনেক সুন্দর অর্থপূর্ণ একটি কবিতা লিখেছেন আপু।আসলেই সব স্বপ্ন পূরণ হয় না,স্বপ্ন ভেঙ্গে গেলে তার থেকেই শিক্ষা নিয়ে নতুন স্বপ্ন দেখার চেষ্টা করতে হবে।ধন্যবাদ আপু।