নিজের লেখাঃ স্বরচিত কবিতা:- ইচ্ছা পূরণ।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার কাছে এই অভিজ্ঞতা একেবারেই নতুন। এই বিষয়ে আমার পূর্বে কোন অভিজ্ঞতা ছিলো না। আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা নিয়ে হাজির হয়েছি। আমার কবিতার নাম
"ইচ্ছা পূরণ"।
সুপ্রভাত, আকাশে উঠে সোনালী সুর,
ফুলের হাস্যের রঙে লেপটে যায় মন
প্রকৃতির সৌন্দর্যে মেলা, শান্তি পেতে,
পাহাড়ের মাঝে হাঁটতে, সময় কাটাতে প্রাণ।
স্বপ্নের নীল আকাশে, পাখির গানে,
সৃষ্টির অদ্ভুত রহস্য আমায় আপনায় টানে।
স্নেহের আলোয়, বন্ধুত্বের বাঁধনে,
আমাদের স্বপ্ন হয় যেন সব সত্যি ।
যখন সূর্য ডুবে, আসে রাতের ধুপ,
মৃদু বাতাসে মেঘ ভাসে, সুখ হাস্যের স্বপ্ন।
হৃদয়ে সব আশা, প্রেমের মাধুর্য,
জীবনে এক দিন, স্বপ্নে পূর্ণ হবে সাক্ষর।
| বিষয় | কবিতা |
|---|---|
| লেখা | মোঃ আশিকুর |
| ডিভাইস | রেডমি নোট ১১ |
| লোকেশন | কালিগঞ্জ |
খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে ফেলেছেন আপনি৷ এই কবিতাটি ছোট হলেও খুবই সুন্দর হয়েছে৷ এই কবিতার প্রত্যেকটি লাইন খুবই সুন্দর হয়েছে৷ বিশেষ করে যে লাইনগুলো আমার মনে জায়গা করে নিয়েছে সেই লাইনগুলো হলো :
চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনি যে এত সুন্দর কবিতা লেখেন এটা আগে আমি জানতাম না। সত্যিই ইচ্ছে গুলো যদি বাস্তবে রূপান্তরিত হতো তাহলে কতই না ভালো হতো। ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন তো আপনি। আপনার লেখা ইচ্ছা পূরণ কবিতাটা পড়ে আমার অনেক ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর করে লিখেছেন আপনি। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে এমনিতেই পড়তে অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর করে আজকের এই কবিতাটা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
বাহ্ ভাইয়া আপনি আজকে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন আপনি খুব চমৎকার ভাবে লিখেছেন। নিজের ইচ্ছা পূরণে কথা গুলো কত সুন্দর করে কবিতার মাঝে তুলে ধরেছেন। আসলে মনের অনেক গুলো কথা কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করা যায়। সব মিলিয়ে দারুন হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
আসলে আমি কবিতা যত পড়ি আমার কাছে ততই ভালো লাগে। বিশেষ করে আমি কবিতা লিখতে অনেক বেশি পছন্দ করি আর পড়তে ও ভালোবাসি। কবিতার লাইনগুলো ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুব সুন্দর ভাবে লেখা হয়েছে। যা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এরকম টপিক নিয়ে কবিতা লিখলে যে কারো কাছে ভালো লাগবে। আপনার পরবর্তী কবিতা পোস্টের অপেক্ষায় থাকলাম।
মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে সত্যি বেশ অসাধারণ লেগেছে। ঠিক বলেছেন মামা আপনি এই পৃথিবীতে সৃষ্টির বেশ রহস্য রয়েছে। আশা করি স্বপ্ন গুলো খুব দ্রুত পূরণ হবে প্রত্যেকের। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ মামু।
যদিও কবিতা লেখার অভিজ্ঞতা আপনার নতুন। কিন্তু আপনি নতুন হিসেবে প্রথম বারের মতোই চমৎকার একটি কবিতা লিখলেন। এভাবে লিখতে থাকলে আশা করি আপনি আরও সুন্দর কবিতা লিখতে পারবেন। আর আমরা খুব সুন্দর সুন্দর কবিতা পড়তে পারবো। ইচ্ছা পূরণ কবিতাটি খুব সুন্দরভাবে লিখলেন আপনি। কবিতার কথা গুলো খুবই সুন্দর হয়েছে।