স্বরচিত কবিতা : অন্ধ বিশ্বাস।

in আমার বাংলা ব্লগlast year (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ মঙ্গলবার।


1000019699.jpg

Source

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি আমার লেখা কবিতা আপনার সাথে শেয়ার করবো। দীর্ঘদিন পর আমি আপনাদের মাঝে হাজির হলাম। অনেক ভালো লাগলো আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে।

আজকে আমি আপমাদের মাঝে যে বিষয়ে কথা বলবো সেটা হলো অন্ধ বিশ্বাস। কবিতাটির মূল বক্তব্য হলো অন্ধ বিশ্বাস মানুষকে বিভ্রান্তির পথে ঠেলে দেয়। সত্য-মিথ্যা না যাচাই করে যেকোনো কিছু বিশ্বাস করা কখনো কখনো কষ্ট ও প্রতারণার কারণ হয়। মানুষ বারবার প্রতারিত হলেও বিশ্বাস করতে চায়, কারণ তার স্বভাবগত প্রবণতা হলো কারো ওপর নির্ভর করা। তবে অন্ধভাবে নয়, বরং পরিপূর্ণ জ্ঞানের আলোয় বিশ্বাস গড়ে তোলা উচিত, যাতে তা সত্যের ওপর প্রতিষ্ঠিত হয় এবং মানুষকে সঠিক পথ দেখায়।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

অন্ধ বিশ্বাস
লেখাঃ মোহাঃ আশিকুর রহমান।

অন্ধ বিশ্বাস, এক বিষাক্ত ছায়া,
যেখানে সত্যের পথ হারায় নিরালায়।
চোখে থাকে ঢাকনা মোটা,
মনটা বোঝে না কিছুই যথাযথ।

কে আপন কে পর কিছুই না জেনে,
বিশ্বাস রাখি অবলীলায় বেখেয়ালে বয়ে বেড়ে।
একটি কথায় একটি ছলনায়,
ভুলে যাই আপন পরখের দায়।

তবু কেন মন চায় হাত বাড়াতে,
দুঃখের গল্প অজানায় শুনতে?
বিশ্বাস ভেঙে শতবার পড়ি,
তবু ফের চোখ বেঁধে এগিয়ে চলি।

কিন্তু একদিন ধোঁয়া কাটে,
সত্য এসে পাশে দাঁড়ায়।
অন্ধ নয়, হোক সে দীপ্ত,
বিশ্বাস হোক আলোর আশ্রয়।


সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য। আশা করছি আমার কবিতা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন কবিতার মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়স্বরচিত কবিতা
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000006183.png

1000006184.png

1000008777.png

Sort:  
 last year 

বিশ্বাস ভালো তবে অন্ধ বিশ্বাস ভালো না। আর সেই অন্ধবিশ্বাস নিয়ে আপনি বেশ সুন্দর করে একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

জ্বি আপু সব কিছুরই একটা সিমা থাকা দরকার অতিরিক্ত কোন কিছুই ভালো না। আপনার গঠন মূলক মতামত পড়ে অনেক ভালো লাগলো আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000019698.jpg

 last year 

অন্ধবিশ্বাস সত্যি আমাদের জন্য খুব খারাপ। মানুষকে বিশ্বাস করা ভালো তবে অন্ধ বিশ্বাস করা মোটেও ভালো না। তবুও আমরা বারবার মানুষকে অন্ধের মত বিশ্বাস করে যাই। অন্ধ বিশ্বাস করলে মানুষ ক্ষতির সম্মুখীন হবেই। কবিতার মাধ্যমে আপনি খুব সুন্দর একটা কথা আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো ভাইয়া।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু এত চমৎকার করে আপনার মূল্যবান কিছু কথা আমার পোস্টে এসে শেয়ার করার জন্য।

 last year 

এই অন্ধ বিশ্বাসের কারণেই জীবনে বহুবার আমাদের সুপরিচিত বাশ খেয়েছি এমনকি এখনো খেয়েই যাচ্ছি। যাই হোক অন্ধ বিশ্বাস কে নিয়ে চমৎকার অনুভূতি সম্পন্ন কবিতা লিখেছেন। দারুন হয়েছে আপনার লেখা কবিতার প্রতিটি লাইন। ভীষণ ভালো লাগলো।

 last year 

আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক বড় খুশির বিষয়। ধন্যবাদ ভাই আপনার মতামত আমার পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

অন্ধ বিশ্বাস মানুষের চিন্তাশক্তিকে গ্রাস করে, সত্য-মিথ্যার পার্থক্য ভুলিয়ে দেয়। আপনি কবিতায় এই বিষয়টি গভীরভাবে ফুটিয়ে তুলেছেন। যুক্তির আলোয় বিশ্বাস গড়ে তোলার বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবিতাটি পড়ে মুগ্ধ হলাম।

 last year 

আপনার প্রসংশা মুখরিত মতামত পড়ে অনেক ভালো লাগলো ভাই ভালো থাকবেন।

 last year 

আগের মানুষ এবং বর্তমান মানুষের মধ্যে অনেক তফাৎ রয়েছে। যদিও আগে বন্ধু বন্ধুকে অন্ধবিশ্বাসে বিশ্বাস করতো। কোন মানুষকে অন্ধবিশ্বাসে বিশ্বাস করা যেত। তাদের মধ্যে সেই বিশ্বাসের গুরুত্ব অনেক বেশি ছিল। কিন্তু বর্তমান সময়ের এই ক্রিটিক্যাল যুগের মানুষগুলো বেশ ক্রিটিক্যাল। তাদেরকে খুব সহজেই বিশ্বাস করা যায় না। যদিও কোন অবস্থাতে মানুষকে অন্ধবিশ্বাসে বিশ্বাস করা ভালো নয়। সুন্দর কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে।

 last year 

আপনি সত্যি বলেছেন আপু আগে একে অপরের প্রতি একটা অন্য রকমের বিশ্বাস ছিলো। কিন্তু কালের বিবর্তনে আজ এই বিশ্বাস মানুষ হারাতে বসেছে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 last year 

অন্ধ বিশ্বাস নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল

 last year 

শুকরিয়া জানাচ্ছি ভাই ভালো থাকবেন।

 last year 

আসলেই কারোর উপর অন্ধ বিশ্বাস করলে মানুষকে একদিন ঠকে যেতে হয়। কারণ সবাই বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনা। প্রতিনিয়ত মানুষ প্রতারণা শিকার হচ্ছে। আর আপনি আজকে সেই অন্ধবিশ্বাস নিয়েই অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। অন্ধ বিশ্বাস কবিতাটা পড়তে আমার অনেক ভালো লেগেছে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকবেন সেই কামনাই করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 63966.58
ETH 1726.52
USDT 1.00
SBD 0.42