আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার তিনটি অনু কবিতা নিয়ে হাজির হলাম। এই অনু কবিতা গুলোর মাধ্যমে ভালোবাসার অনুভূতি আমি প্রকাশ করার চেষ্টা করেছি। আসলে ভালোবাসা হৃদয়ের অনুভূতি, এই অনুভূতিগুলো আমরা কখনোই বলে বা লিখে শেষ করতে পারি না। হৃদয়ের ভিতরে হাজারো অনুভূতি ভালোবাসার প্রিয় মানুষের জন্য জমা হয়ে থাকে সেই অনুভূতিগুলোই কবিতার মাধ্যমে প্রকাশ করতে আমি খুবই পছন্দ করি। যার কারণে আমি কিছুই হৃদয়ের অনুভূতি এই কবিতার মাধ্যমে প্রকাশ করলাম।


fox-7780326_1280.jpg

Source

“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ


কবিতা-১

তোমার চোখ দুটো ছিল যেন,
কোনো নীরব কবিতা,
যেখানে শব্দের দরকার হয়নি,
বোঝাতে ভালোবাসা।
তুমি কিছু বলো নি,
তবু আমি বুঝে নিয়েছিলাম,
প্রতিটি দৃষ্টিতে ছিল তোমার ডাক
একটা আশ্রয় খুঁজে নেওয়ার।

হাত ছোঁওয়া হয়নি কখনো,
কিন্তু হৃদয় জুড়ে লেগে ছিলো তোমার ছায়া।
চুপচাপ বসে থাকা দুপুরে
তোমার দিকে তাকিয়ে মনে হতো
ভালোবাসা আসলে শব্দ চায় না,
চায় শুধু দুটি চোখ,
যারা একে অপরকে বুঝে যেতে পারে নিঃশব্দে।

কবিতা-২

একদিন আমরা পাশাপাশি হেঁটেছিলাম,
কোনো কথা হয়নি,
তবুও ছিল এক চিরন্তন বোঝাপড়া।
সে বোঝাপড়া আজ আর নেই,
তুমি চলে গেছো অন্য কোনো সময়ের গল্পে।

আমার ভালোবাসা আজ শুধু,
একটা নামহীন স্মৃতি,
যা মাঝে মাঝে বৃষ্টি হয়ে নামে।
তবুও আমি কষ্ট পাই না,
কারণ আমি জানি,
ভালোবাসা হারালেও,
তার সৌন্দর্য কখনো মরে না।

কবিতা-৩

ভালোবাসা মানে শুধু পাওয়া নয়,
ভালোবাসা মানে অপেক্ষাও হতে পারে।
আমি অপেক্ষা করি প্রতিদিন,
তোমার একটুখানি বার্তার জন্য,
একটু হাসি, একটু নাম ধরে ডাকার জন্য।

আকাশ যেমন সন্ধ্যার অপেক্ষায় থাকে,
আমি তেমনি তোমার জন্য,
প্রতিদিন নিজেকে প্রস্তুত করি।
হয়তো তুমি আসবে না আর,
তবুও অপেক্ষা ছাড়ি না,
কারণ ভালোবাসা কখনো সময় দেখে না,
সে শুধু বিশ্বাসে বাঁচে হাজার বছর।


আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Posted using SteemX

Sort:  
 last year 

আপনি বেশ সুন্দর কিছু অনু কবিতা রচনা করেছেন যা পড়ে ভীষণ ভালো লাগলো। তবে তৃতীয় কবিতাটি এক অন্যরকম অপেক্ষা এবং আবেগে পরিপূর্ণ ছিল। অনেক বেশি ভালো লেগেছে পড়তে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 last year 

আপনি কিন্তু অনেক সুন্দর অনু কবিতা লিখতে পারেন। আপনার লেখা অনু কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে পড়ে। খুবই সুন্দর ছিল আপনার প্রতিটা অনু কবিতা লেখার টপিক। এরকম সুন্দর অনু কবিতা গুলো আশা করি সবসময় শেয়ার করবেন।

 last year 

খুবই ভালোলাগে আমার কাছে এই ধরনের অনু কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম অনু কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার এই অনু কবিতাগুলো। বিশেষ করে অনু কবিতা গুলো লেখার টপিক একটু বেশি সুন্দর ছিল। এরকম করে অনু কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো পড়তে।

 last year 

ছোট ছোট কোন কবিতাগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এই কবিতা গুলো পড়ার মাধ্যমে অন্যরকম একটা আনন্দ উপভোগ করি। আপনার লেখা প্রতিটা কবিতা ছিল খুবই সুন্দর। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সত্যি ভাইয়া মাঝে মাঝে হাত ছোঁয়া না গেলেও হৃদয় ছোঁয়া যায়। আর আপনার লেখা কবিতার কথাগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অসাধারণ লিখেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59564.81
ETH 1571.10
USDT 1.00
SBD 0.42