আমার আজকের কবিতাটি //মনের মানুষ
আসসালামুআলাইকুম/আদাব
আজকে আমি আবারো আপনাদের মাঝে আমার লেখা একটি কবিতা নিয়ে হাজির হলাম। আর আজকের কবিতা আমি ভালোবাসার কবিতা নিয়ে হাজির হয়েছি। আসলে ভালোবাসার কবিতা গুলো লিখতে অনেক ভালো লাগে। আমার মনের আবেগ এবং অনুভূতি প্রকাশ করার চেষ্টা করি। তাই মনের মানুষ নামে আজকের এই কবিতাটি লিখেছি। আসলে মনের একজন প্রিয় মানুষ থাকে, তাকে নিয়ে যেন মনের সকল ভাবনা হয়ে থাকে। তাই সেই অনুভূতি নিয়ে লেখা আমার এই কবিতাটি আশা করছি ভাল লাগবে।
মোঃ আলিফ আহমেদ
তুমি কি জানো, কীভাবে প্রতীক্ষা করে মন,
একটা চেনা হাসি, একটুখানি স্পর্শের জন্য,
তোমার চোখে যেন জোনাকির আলো,
অন্ধকারে আমার পথ দেখায় নিরন্তর।
তোমার নামটা মনে পড়লেই,
হৃদয় জেগে ওঠে অজানা সুরে।
হয়তো তুমি দূরে, অথচ বড় কাছে,
ভালোবাসা তো দূরত্ব মানে না যে!
তোমার কথা ভেবেই শুরু হয় সকাল,
রাত্রি ঘুমায় তোমার স্বপ্নের ছায়ায়।
শুধু তুমিই সে মনের মানুষ,
যার ছোঁয়ায় জীবনের সব ক্লান্তি মুছে যায়।
বৃষ্টি নামলেই মনে পড়ে,
তোমার হাত ধরে হেঁটে চলা সেই বিকেল।
তুমি ছিলে, যেন কবিতার ছায়া,
ভালোবাসার নিঃশব্দ উচ্চারণে মিশে থাকা মায়া।
চোখে চোখ রাখলে, সময় থেমে যায়,
নির্বাক হয় শব্দ, বোঝে শুধু হৃদয়।
তুমি ছাড়া যেন কিছুই পূর্ণ নয়,
তুমি ছুঁলেই জীবন হয় আনন্দময়।
তুমি আমার ছায়া, আমার আলো,
দুঃখের দিনে তুমি একমাত্র ভালো।
তোমার ভালোবাসায় শক্তি পাই আমি,
তাই তো বলি, তুমি আমার জীবনের ভূমি।
ভালোবাসা মানে শুধু বলা নয়,
ভালোবাসা মানে, নিঃশব্দে অনুভব,
তুমি তাই শুধু প্রেম নও,
তুমি হলে মনের মানুষ, চির অমর স্বপ্ন আমার।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি ভালোবাসার কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। কবিতাটা যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল। আপনার লেখা আজকের এই কবিতা পড়ার সময় আমি তো কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম।
https://x.com/alif111ahmed/status/1938247311999602839?s=19
https://x.com/alif111ahmed/status/1938248441542406306?s=19
https://x.com/alif111ahmed/status/1938249320811159946?s=19