আমার লেখা কবিতা// স্বপ্নের ঠিকানা
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
স্বপ্ন মানে মায়ের হাসি,
বাবার কাঁধে ঘুমের ঘর,
পড়ার বইয়ে রঙিন ছবি,
একটা দিন ছিল যেটা পর।
স্বপ্ন মানে সবুজ মাঠে
বন্ধুর সাথে হাঁটা পথ,
ছেলেবেলার মেঠো সন্ধ্যা,
মাটির ঘ্রাণে লুকানো কথা।
স্বপ্নেরও ঠিকানা থাকে,
একটা গাছের ছায়ার তলে,
একটা নদী, স্রোতের মাঝে,
আকাশ দেখে চলেছে চলে।
স্বপ্ন মানে সাহস ভরা
দুচোখজোড়া আলোর রেখা,
নির্বাসনে ফিরে আসা
ভাঙা মনেও শান্ত দেখা।
যেখানে থাকি, যাই যেদিকে,
স্বপ্ন ডাকে কানের পাশে,
চলো তবে,বলে নীরবে,
ভবিষ্যতের আকাশ ঘেঁষে।
স্বপ্ন মানে রক্ত ঘামে
একটি দিন গড়ে তোলা,
ভবিষ্যতের চাবিকাঠি,
হৃদয় দিয়ে লেখা ছোঁয়া।
স্বপ্ন মানে একটি গান,
অধরা, তবু ছোঁয়ার মতো,
স্বপ্ন মানে আমার-তোমার
একটি জীবন, ভালোবাসা-ভরা যত।
তাই রোজ জেগে থাকি আমি,
আকাশ দেখি, খুঁজি ঠিকানা,
যেখানে লেখা স্বপ্নগুলোর
নিজ হাতে গড়া মোদের স্বপ্নের ঠিকানা।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
https://x.com/alif111ahmed/status/1934861431465497088?s=19
https://x.com/alif111ahmed/status/1934862213975810189?s=19
https://x.com/alif111ahmed/status/1934862729032192189?s=19
https://x.com/alif111ahmed/status/1934862917910114766?s=19
আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা লিখতে পারেন। আপনি আজকে এত সুন্দর অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লেগেছে। কবিতার সবগুলো লাইন আপনি খুবই সুন্দর করে লিখেছেন। এরকম সুন্দর সুন্দর কবিতা আশা করি সব সময় শেয়ার করবেন।
আপনি ভীষণ সুন্দর একটি কবিতা রচনা করেছেন যা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। একদম অন্যরকম একটি অনুভূতি অনুভব হলো। কবিতাটি পড়তে পড়তে যেন অন্য জগতে হারিয়ে গেছিলাম। ভীষণ সুন্দর হয়েছে আপনার কবিতাটি। পড়ে ভীষণ ভালো লাগলো।
আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা স্বপ্নের ঠিকানা কবিতাটি পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। প্রত্যেক মানুষের স্বপ্ন থাকা অসীম। আর থাকে একটি লক্ষ্য এবং ঠিকানা। যাইহোক সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।