আমার লেখা কিছু অনু কবিতা
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
আবারো ফিরে যাব আমি,
সেই দিনগুলোতে।
যখন বন্ধুদের সাথে কাটিয়েছি,
আমি আপন মনে।
হেসে খেলে উড়িয়ে দিয়েছি,
হাজারো বিকেল বেলা।
সেই দিন কি আজও ফিরে পাবো আমি,
স্মৃতিময় সেই সন্ধ্যা বেলা।
মনে পড়ে সেই স্মৃতিময় দিনের কথা।
ফেলে আসা সেই দিনগুলো কতই না ভালো ছিল।
আবারও যদি ফিরে পেতাম স্মৃতিময় সেই দিনগুলো।
হেসে খেলেও কাটিয়ে দিতাম সকালবেলা গুলো।
বিকাল আসলেই বন্ধুদের সাথে,
যেতাম মাঠের ঘাটে।
নানা রকম খেলার সাথে কাটিয়ে দিতাম,
স্মৃতিময় সেই সময়টাকে।
প্রকৃতির এই মায়া ভরা রূপ,
দেখলে লাগে ভালো।
তাইতো আমি বারে বারে ফিরে আসি,
এই প্রকৃতির মাঝে আরো।
প্রকৃতির সৌন্দর্য দেখতে লাগে ভালো,
তাইতো আমি প্রকৃতির সাথে,
জীবন সাজাবো রঙিন ভাবে।
হাসবো খেলবো ঘুরবো আমি,
এই প্রকৃতির মাঝে।
জীবন সাজাবো প্রকৃতির সাথে,
ভালোবাসার আদরে।
তাইতো আমি প্রকৃতির মাঝে,
এসেছি আবার নতুন রূপে।
প্রকৃতির সাথে থাকবো আমি,
সারা জনম ভরে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/AhmedAlif135308/status/1848757979446972650?t=gIE7kryQhlLmnc_GMnDJmA&s=19
চমৎকার অনু কবিতা লিখে আপনি শেয়ার করলেন। আমার ভীষণ ভালো লাগে কবিতা লিখতে। বিশেষ করে সবার সাথে যখন শেয়ার করি সবাই অনেক সুন্দর অনুভূতি প্রকাশ করেন তখন আরো অনেক ভালো লাগে। আপনার লেখা প্রত্যেকটি অনু কবিতা আমার অসাধারণ ভালো লেগেছে।
সবকটি অণু কবিতা ভীষণ বাস্তববাদী এবং সুন্দর। প্রত্যেকটি জীবনের কোনো না কোনো মুহূর্তের কথা বলে। কবিতাকে কেন্দ্র করে সার বক্তব্যটি বোঝাতে চাইলেন তা খুবই স্পষ্ট। সব কবিতাগুলি আমার সার্বিকভাবে ভালো লেগেছে।
আপনার আজকের অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে লিখেছেন অনু কবিতা মাধ্যমে ছোটবেলা ও প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যের মুহূর্ত যেন আপনি ফুটিয়ে তুলেছেন ভালো লাগলো কবিতা গুলো পড়ে।
আপনার লেখা কিছু অনু কবিতা গুলো ভীষণ ভালো লেগেছে ভাই। কবিতার প্রতিটি লাইন ছন্দ মিলিয়ে সাবলীল ভাষায় লিখেছেন। অতীতের স্মৃতিময় সময় গুলো আপনি কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন ভাই। খুবই ভালো লাগলো কবিতা গুলো পড়ে।
অনেক সুন্দর সুন্দর বেশ কয়েকটা অনু কবিতা লিখে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার অনু কবিতা গুলা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই
অনু কবিতাগুলো পড়তে বরাবরই ভালো লাগে। অনু কবিতাগুলো ছোট হলেও অনেক অর্থ বহন করে। আপনার প্রত্যেকটি কবিতা মন ছুয়ে গেল অনেক ভালো লিখেছেন ভাই। ধন্যবাদ দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।