আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি গ্রামের বাড়িতে এসেছি, আসলে শহরের চাইতে গ্রামে শীত অনেক বেশি। এই শীতের মধ্যে আমি বাইরে বসে থেকে কবিতা লেখা শুরু করে দিলাম। আসলে শীতের অনুভূতিগুলো গ্রামে আসলে ভালোভাবে উপভোগ করা যায়। আর কুয়াশা মাখা এই শীতের প্রকৃতির দৃশ্য দেখতে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে রাস্তায় খেজুরের হাড়ির দৃশ্যগুলো দেখতে পেলাম। তাই প্রকৃতিকে নিয়ে যেন মনের অনুভূতি দিয়ে কিছু কবিতা লেখার চেষ্টা করলাম। তাই আজকে আপনাদের মাঝে আমার লেখা কিছু অনু কবিতা লিখে শেয়ার করলাম। আশা করছি এই অনু কবিতাগুলো আপনাদের কাছে ভালো লাগবে।


spain-7321935_1280.jpg

Source

“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ


কবিতা-১

কুয়াশা ভরা ঐ শীতের সকালে,
এসেছি আমি গ্রামের বাড়িতে।
সকল মেহমানের আগমনে,
উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের বাড়িতে।

তাইতো আজ আনন্দের সাথে,
শীতের মুহূর্ত উপভোগ করছি,
আমরা সকলে মিলে।

কবিতা-২

মন হারিয়ে যায় আমার,
গ্রামের এই দৃশ্যের মাঝে,
তাইতো আমি ফিরে আসি,
গ্রাম বাংলার মাঝে।

গ্রামের প্রকৃতি আমায় টানে বারে বারে।
জন্মেছি আমি যে এই গ্রামের বুকে।
তাইতো আজ এসেছি আমি মাতৃভূমির বুকে।
আগলে রাখবো প্রকৃতিকে নিজের মতো করে।

কবিতা-৩

তোমায় আমি ভালোবাসি,
নিজের মত করে।
ভালোবেসে যাবো আমি,
সারা জীবন ধরে।

ভালোবেসে যাবো তোমায়,
নিজের মতো করে।
রাখবো তোমায় আমার বুকে,
জনম জনম ধরে

কবিতা-৪

প্রকৃতির এই মায়া ভরা দৃশ্য,
লাগে আমার খুবই ভালো।
তাই তো প্রকৃতির মাঝে আমি,
হারিয়ে যাবো গভীর ভাবে।

নিজের মতো করে এভাবেই আমি,
থাকবো প্রকৃতিকে আঁকড়ে ধরে,
বাঁচবো আমি প্রকৃতিকর মাঝে,
নিজের মতো করে।


আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 2 years ago 

আপনার লেখা সবগুলো কবিতা খুবই সুন্দর হয়েছে। প্রথম দুইটা কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবগুলো কবিতা খুব সুন্দর শব্দ এবং ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

GridArt_20241222_231308205.jpg

 2 years ago 

খুব সুন্দর অনু কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতা বেশ ভালো লেগেছে আমার। এক কথায় অসাধারণ হয়েছে আপনারা লেখা। এত সুন্দর ভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

দারুন কয়েকটি কোন কবিতা দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে। প্রতিটি কবিতা বেশ ভালো হয়েছে। প্রকৃতি এবং ভালোবাসার মানুষকে ঘিরে ভিন্ন স্বাদের কয়েকটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। সুন্দর কবিতা গুলো পাঠ করে ভীষণ ভালো লাগলো। দারুন কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার লেখা অনু কবিতাগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে প্রতিটা অনু কবিতা পড়তে খুব ভালো লেগেছে। অনু কবিতার প্রতিটা লাইন অনেক বেশি সুন্দর ছিল। বিভিন্ন রকম টপিক নিয়ে দারুন ভাবে সবগুলো অনু কবিতা লিখেছেন আপনি।

 2 years ago 

কবিতাগুলি খুব সুন্দর করে লিখেছেন। ছোট ছোট কবিতায় প্রকৃতি এবং শীতের কথা সুন্দরভাবে উঠে এলো। এমন কবিতাগুলি পড়তে সব সময় খুব ভালো লাগে। আর কবিতা হলো জীবনের দলিল। এমন কিছু কথা যা শুধু কবিতার মাধ্যমেই সাবলীল ভাবে বলা যায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার লেখা অনেক সুন্দর সুন্দর বেশ কিছু অনু কবিতা পড়লাম। যেগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে কবিতাগুলো লেখার টপিক অনেক বেশি সুন্দর ছিল। আর কবিতাগুলো করতেও আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সত্যি আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 63053.05
ETH 1746.29
USDT 1.00
SBD 0.39