আমার লেখা কিছু অনু কবিতা
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
শান্তির খোঁজে সকলেই বেড়ায়,
শান্তির দেখা তো পায় না।
শান্তি পাবে কিভাবে মনের ভিতরে তো,
প্রিয় মানুষটিকে খুঁজে পায় না।
তাইতো আজ শান্তি নেই,
শান্তি গেছে চলে।
প্রিয় মানুষটিকে খুঁজে আনলেই,
শান্তি আসবে ফিরে।
শীতের মজা যাচ্ছে চলে,
তাই তো খারাপ লাগে।
শীতের মধ্যে কতই না,
আনন্দ করেছি বন্ধুদের সাথে।
খেজুরের রস পারতাম মোরা,
সকলেই একসাথে।
ভোরবেলা কুয়াশার মধ্যে যেতাম মোর,
শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে।
পাখিদের কিচির মিছিল ডাক শুনলেই,
মন হয়ে যায় ভালো।
মনে হয় তারা মিষ্টি কন্ঠে,
গান গাইছে আরো।
তাই তো পাখিদের গান শুনেই,
মন হয়ে যায় ভালো।
ছুঁটে আসি আমি পাখিদের মাঝে,
গান শুনবো তাই আরো।
শস্য শ্যামল ফসল ভরা,
মোদের এই সোনার বাংলা।
সোনার দেশে সোনার ফসল,
ফুটেছে তাই সকাল দুপুর বেলা।
সোনালী ফসল দেখলেই আমার,
অনেক বেশি ভালো লাগে।
তাই তো আমি ফিরে আসি,
গ্রাম বাংলার এই সোনালীর মাঝে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর ঊ গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের এই সুন্দর অনু কবিতা গুলো লিখেছেন। যেগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সব গুলো অনু কবিতা সবার মাঝে ভাগ করে নিয়েছেন এজন্য ধন্যবাদ।
https://twitter.com/AhmedAlif135308/status/1886487471539851366?t=GpE-GdjQ4i5gAt9lzpFpyQ&s=19
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আসলে কবিতা লিখতে হলে সুন্দর একটি পরিবেশ লাগে। কবিতা মানে ভালোলাগা যখনই মন ভালো থাকে আর মন খারাপ থাকে দুটো সময়ই কবিতা পড়তে অনেক পছন্দ করি। আজ আপনার অনু কবিতা গুলো পড়েও বেশ ভালো লাগলো। প্রতিটা অনেক কবিতাই মানে মাধুরী দিয়ে গুছিয়ে দেখেছেন।
পুকুরের পাড় সুন্দর পরিবেশে বসে মাছের দৃশ্য দেখতে দেখতে আপনি খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখেছেন। চুপচাপ নিরিবিলি পরিবেশে বসে থাকলে মাথার ভেতরে বিভিন্ন ছন্দ ঘুরপাক খেতে থাকে। তাইতো কবিতা লেখার জন্য একটি নিরিবিলি ও মনোরম পরিবেশ দরকার। তাহলেই বরং সুন্দর কবিতা লেখা সম্ভব হয়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
গ্রামীন পরিবেশে আপনাদের পুকুর পাড়ে পুকুরে চাষ করা মাছ দেখতে দেখতেই দুর্দান্ত কিছু অনু কবিতা লিখে ফেলেছেন। সেগুলোই এখন আমাদের সাথে শেয়ার করেছেন। অনু কবিতাগুলির মধ্যে প্রিয় মানুষ সবুজ শ্যামল প্রকৃতি শীতের আভাসহ দারুন ভাবের প্রকাশ করেছেন। খুবই ভালো লাগলো আপনার লেখা অনু কবিতা গুলি। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বিকালবেলা পুকুর পাড়ে বসে সময় কাটিয়েছেন এবং অনু কবিতা গুলো লিখেছেন। বেশ ভালো লাগলো আপনার লেখা কবিতা গুলো পড়ে। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা লাইন সাজিয়েছেন আপনি। ভালো লাগলো আপনার আজকের কবিতাগুলো পড়ে। বিশেষ করে দুই নং কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
বাহ্ ভাইয়া আপনি দেখছি চমৎকার চারটি অনু কবিতা শেয়ার করেছেন। প্রথম কবিতাটি শান্তির সন্ধান, যা এক প্রিয় মানুষে নিহিত, সেই ভাবনাটিকে গভীরভাবে স্পর্শ করেছে। দ্বিতীয় কবিতাটি শীতকালীন আনন্দের স্মৃতি তুলে ধরে, যখন বন্ধুর সাথে খেজুরের রস খাওয়া এবং শিশিরভেজা ঘাসে হাঁটা ছিল এক বিশেষ আনন্দ। তৃতীয় কবিতায় পাখিদের গান মনকে শান্তি দেয়, যা প্রকৃতির সংগীতের সৌন্দর্য প্রকাশ করে। চতুর্থ কবিতাটি আমাদের গ্রাম বাংলার সোনালি ফসলের মধ্যে এক অবর্ণনীয় সুখ ও ঐশ্বর্যের ছবি ফুটিয়ে তোলে। কবিতাগুলোর মধ্যে এক অদ্ভুত সুন্দর সংমিশ্রণ, যা মনকে শান্তি ও সুখের অনুভূতি দেয়।