আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


বৃষ্টি ভেজা মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। বৃষ্টিতে ভিজতে আমার খুব ইচ্ছা করে, গতকাল আমাদের সিরাজগঞ্জে অনেক বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে ভিজতে খুবই ইচ্ছা করতেছিল। তো জানালার পাশে বসে বৃষ্টির ভেজার দৃশ্য গুলো দেখতেছিলাম। বাসার ছাদে অনেকেই বৃষ্টিতে ভিজতেছিল, দূর থেকে এই দৃশ্য দেখে যেন আমারও ইচ্ছা করলো। তবে আমাকে বৃষ্টিতে ভিজতে দিল না, কারণ আমার ঠান্ডা জ্বর ছিল। যার কারণে বৃষ্টি ভেজার এই দৃশ্য দেখেই যেন মনের গভীর থেকে অনুভূতি গুলো বেড় হতে লাগলো। আর সেই বৃষ্টি ভেজার অনুভূতি নিয়েই আমি অনু কবিতাগুলো লিখে রেখেছিলাম। যে কবিতা গুলো আপনাদের মাঝে এখন শেয়ার করলাম।


decoration-5060006_1280.jpg

Source

“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ


কবিতা-১

ঝমঝম করে নামে বৃষ্টি,
রাস্তায় ছাতা হাতে পথিক,
পদে পদে জল কাঁদা
তবু তার চোখে ঝিলিক।

ভেজা হাওয়ায় উড়ে আসে,
পুরনো কোনো ভালোবাসার স্মৃতি।
সেই স্মৃতি মনে হলেই,
মনে হয় যেন হাওয়ায় ভাসি।

কবিতা-২

টিনের চালে টুপটাপ শব্দ,
বৃষ্টির আলতো পরশে ঘর চুপচাপ।
এক কাপ চা, একফালি মেঘ,
এই সময়টাই বোধহয় হয় সবচেয়ে প্রিয়।

মনের কোণে জমে থাকা ক্লান্তি
বৃষ্টির সুরেই মিশে যায়।
মনে পরে আমার তোমার কথা,
তাই তো ভাবতে থাকি আমি নীরবে একা।

কবিতা-৩

আকাশ জুড়ে ভেজা আলো,
বৃষ্টি নামে, তুমি আসো না।
তবু ডাকবাক্সে পড়ে থাকে
একটা চিঠি ভালোবাসার গন্ধে মাখা।

তোমার লেখা নয়,
তবু মনে হয় তুমি ছুঁয়ে গেছো।
তাইতো তোমার হাত ধরতে,
আমার খুবই ইচ্ছা করে।

কবিতা-৪

পুকুর পাড়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি,
হঠাৎ পিছলে পড়ে একটা হাঁস,
চারপাশে জলে ফোটা হাসি
প্রকৃতিও কি মাঝে মাঝে তোমায় ডাকি।

বৃষ্টিও কি আমার মতোই,
শৈশব ধরে রেখেছে?
তোমার স্মৃতিগুলো মনে হলে,
তোমায় আমার প্রাণটা ডাকে।


আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে। আপনি নিজের অনুভূতি দারুন ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

বৃষ্টি নিয়ে আবেগ মাখা বিভিন্ন ধরনের অনু কবিতা আপনি রচনা করেছেন। ভীষণ ভালো লাগলো আপনার কবিতা গুলি পড়তে। বৃষ্টির মধ্যে ভালোবাসা এবং শৈশবের ছোঁয়া আপনি অনেক সুন্দর ভাবে দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

টিনের চালে টুপটাপ করে বৃষ্টি পড়ার শব্দ একটা অন্যরকমই অনুভূতি। আপনি অনেক সুন্দর কিছু আবেগ অনুভূতি এবং হাসির মুহূর্ত নিয়ে একগুচ্ছ অনু কবিতা রচনা করেছেন। পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কিছু অনুভূতি মিশ্রিত অনু কবিতা শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাই বৃষ্টি ভেজা দিনগুলো সত্যি অসাধারণ। যাইহোক আজকে আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। কারণ নিজের মনের সুন্দর অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। এবং আপনার লেখা প্রতিটা অনু কবিতা অসাধারণ হয়েছে। ছোট ছোট অনু কবিতা গুলো লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

খুবই সুন্দর হয়েছে আপনার এই অনু কবিতা। যেভাবে আপনি এখানে এই অনু কবিতার লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন৷ তা খুব সুন্দর হয়েছে৷ তেমনি এখানে আপনি এখানে অনু কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকেও খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে দ্বিতীয় নাম্বারের যে অনু কবিতা আপনি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 65104.39
ETH 1762.37
USDT 1.00
SBD 0.42