আমার আজকের কবিতাটি //প্রিয় মানুষ

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজ একটি বিশেষ অনুভূতি জাগলো মনে,প্রিয় মানুষকে ঘিরে কিছু অনুভব শব্দে ধরার চেষ্টা করলাম। কবিতা লেখা আমার জন্য শুধু নয়, এটি ছিল এক নিঃশব্দ আর্তি, এক গভীর আবেগের বহিঃপ্রকাশ। প্রতিটি শব্দ যেন আমার হৃদয়ের গভীর থেকে উঠে এসেছে, যেখানে ভালোবাসা, মায়া আর অসমাপ্ত চাওয়া লুকিয়ে থাকে।প্রিয় মানুষ মানে শুধু একজন নয়,তাঁর চোখে আমার সকাল, তাঁর হাসিতে আমার বেঁচে থাকা। তাই এই কবিতা শুধু লেখার জন্য লেখা নয়, এটি আমার হৃদয়ের প্রতিচ্ছবি। যখন কলম হাতে নিয়েছিলাম, তখন অনুভব করছিলাম,কত কিছু বলা হয় না, অথচ থেকে যায় ভিতরে জমে।এই কবিতারটিতে আমার মনের কথা, হয়তো কারো হৃদয়ে তা ছুঁয়ে যাবে। ভালোবাসা মনের অনুভূতি গভীরভাবে প্রকাশ করার চেষ্টা করলাম।


IMG-20241113-WA0013.jpg

Source

“প্রিয় মানুষ”
মোঃ আলিফ আহমেদ


প্রিয় মানুষ

তোমার চোখে যে স্বপ্ন জ্বলে,
আমার ভোর হয় সেই আলোয়।
তোমার হাসি,একটি গোপন ফুল,
বসে থাকে হৃদয়ের থালায়,
চুপচাপ যেন কল্পনায় রয়।

তোমার ছোঁয়ায় দিন গন্ধ পায়,
বাতাসে মিশে যায় নিরবতা।
তুমি না বললেও আমি বুঝি,
ভালোবাসা থাকে তোমার,
প্রতিটা কথায়, প্রতিটা ব্যথায়।

তুমি পাশে থাকলে জীবন সহজ,
পাহাড়ের চূড়াও হয়ে ওঠে মেঠো পথ।
তোমার নামেই জেগে ওঠে হৃদয়,
তোমার চাওয়াতেই তৈরি হয়,
এই ছোট্ট পৃথিবীর মানচিত্র।

তুমি হারিয়ে গেলে কষ্ট হয় খুব,
তবু ভালোবাসি,এই তো সত্য।
প্রিয় মানুষ, তুমি আছো বলেই
জীবনটা এখনও কবিতা হয়ে ওঠে,
প্রতিদিন আমার জীবনে নতুন করে।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 11 months ago 

প্রিয় মানুষ নিয়ে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ কবিতা পড়ে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি এখানে সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্যে লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দরভাবে বজায় রেখেছেন। তার পাশাপাশি আপনার কাছ থেকে এত অসাধারণ একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগলো৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62711.75
ETH 1671.51
USDT 1.00
SBD 0.42