আমার আজকের কবিতাটি //প্রকৃতির গান
আসসালামুআলাইকুম/আদাব
এই কবিতাটি আমি লিখেছি প্রকৃতির প্রতি আমার গভীর ভালোবাসা আর মুগ্ধতা থেকে। প্রতিদিনের জীবনযাত্রার কোলাহলে হারিয়ে যেতে যেতে কখনো কখনো প্রকৃতির অপার সৌন্দর্য আমাদের থমকে দেয়। আকাশের রঙ, নদীর ঢেউ, পাখির ডাক কিংবা ফুলের ঘ্রাণ,সব মিলিয়ে প্রকৃতি এক অসীম কাব্য।এই অনুভূতিগুলোই আমি শব্দে বাঁধতে চেয়েছি। চেয়েছি প্রকৃতির শান্তি, সৌন্দর্য আর জীবনের বার্তাগুলো কবিতার মাধ্যমে সকলের হৃদয়ে পৌঁছে দিতে। যখন লিখছিলাম, মনে হচ্ছিল যেন আমি নিজেই নদীর তীরে বসে আছি, পাখির গান শুনছি, ঝরনার ছোঁয়া পাচ্ছি।এই কবিতা শুধু আমার লেখা নয়, আমার মনের অনুভব, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা। আশা করি আপনাদের মাঝেও প্রকৃতিকে ভালোবাসার এক নতুন অনুভূতি জাগাবে এই কবিতার পড়ে।
মোঃ আলিফ আহমেদ
নীল আকাশে মেঘের ভেলা,
সবুজ ঘাসে শিশির খেলা,
নদীর তীরে ঢেউয়ের তান,
প্রকৃতি গায় চিরন্তন গান।
চাঁদের আলো শান্তিময়,
তারা হাসে দিগন্ত হয়,
পাখির ডাকে ভোরের শুরু,
মাটির গন্ধে হৃদয় ভুরু।
বনের ভেতর পাতার সুরে,
হরিণ দৌড়ায় ঢেউর তূরে,
ফুলের ঘ্রাণে মন হারায়,
প্রজাপতি রঙ ছড়ায়।
পাহাড় ডাকে উদার বুকে,
ছায়া খেলে তারার মুখে,
ঝরনার জল বাজায় বাঁশি,
নীরব রাতেও মিষ্টি হাসি।
সূর্য ডোবে রাঙা রঙে,
সন্ধ্যা নামে ধীরে ঢঙে,
প্রকৃতির এই অপার রূপ,
ভরিয়ে তোলে প্রেমের স্তূপ।
তাই তো বলি,ধরাকে ভালোবাস,
তার সুরে গাও, তার হাত ধরো পাশে।
প্রকৃতিই জীবন, প্রকৃতি প্রাণ,
প্রকৃতির মাঝে বাঁচবো আমরা চিরকাল।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা প্রকৃতির গান কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে আপনি কবিতার মাধ্যমে নিজের মনের সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। প্রকৃতি নিয়ে এত সুন্দর কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
প্রকৃতির গান নিয়ে খুব সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর কবিতা পড়ে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্যে আপনি লাইনের সামজ্ঞস্যতা সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ তার পাশাপাশি এখানে কবিতা যখন আপনার কাছ থেকে পড়লাম তখন অনেক বেশি ভালো লাগলো৷ এখানে এই কবিতার মধ্যে আপনার কবি প্রতিভার বহিঃপ্রকাশ আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷
https://x.com/alif111ahmed/status/1949033259259858986?s=19
https://x.com/alif111ahmed/status/1949033830360449476?s=19
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
https://x.com/alif111ahmed/status/1949378137646825727?s=19