আমার আজকের কবিতাটি //প্রকৃতির কোলে

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় মুহূর্তগুলো আমার খুবই ভালো লাগে। প্রকৃতির প্রেমে যেন আমি নিজেকে হারিয়ে ফেলি। তাইতো এই প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যগুলো যত দেখি ততই ভালো লাগে। আজকে মনের অনুভূতি থেকেই প্রকৃতি নিয়ে এই কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্যের মাঝে তাই মাঝেমধ্যেই ভ্রমণ করি। আর আমার অনুভূতি থেকে লেখা এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করতে ফিরে আমি আনন্দিত।


IMG-20241113-WA0013.jpg

Source

“প্রকৃতির কোলে ”
মোঃ আলিফ আহমেদ


ভোরের আলো ফুঁটে ওঠে,
পাতার ফাঁকে ফাঁকে ,
দোয়েল ডাকে উঠোন জুড়ে,
স্বপ্ন গায়ে জড়িয়ে।

নরম কুয়াশার চাদর মুছে,
জেগে উঠে মাঠের ঘাস,
সূর্য উঠে নদীর পারে,
রঙ ছড়িয়ে দেয় আকাশ।

টলটলে জল ঢেউ খেলায়,
হাসে কিশোর নৌকার বুকে,
ধানের শিষে কিশোরী হাওয়া,
দোলে নুপুর ছন্দে ছন্দে।

পাখিরা গায় পল্লি গান,
কোকিল ডাকে তাল গাছে,
প্রকৃতির এই ছায়াবৃত্তে,
মনের শান্তি খুঁজে আসে।

শাল, গাছ, বট আর অশথে,
খিচু খিচু পাখির কোলাহল,
গরুর গাড়ির চাকা ঘুরে,
মাঠে নিয়ে যায় চাষার দল।

সোনালী রোদে সেজে ওঠে,
নদী, খাল আর মেঠো পথ,
গভীর দুপুরে চিল উড়ে যায়,
চোখে ভেসে শান্তির পথ।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার লেখা কবিতাটি যেন এক টুকরো প্রাণবন্ত সকাল—প্রকৃতির কোমল সৌন্দর্য, গ্রামীণ জীবনের সরলতা আর শান্তির গভীর ছোঁয়া সবই উঠে এসেছে অসাধারণভাবে। প্রতিটি চিত্র, যেমন দোয়েলের ডাক, কুয়াশা মোছা ঘাস, ধানের শিষে হাওয়া কিংবা গরুর গাড়ির গন্তব্য—সব মিলিয়ে এটি এক অপূর্ব গ্রামীণ প্রভাতের নিপুণ কাব্যচিত্র। এই লেখায় প্রকৃতির সাথে এক গভীর আত্মিক সম্পর্কের ছাপ স্পষ্ট, যা পাঠকের মনে প্রশান্তি ও মুগ্ধতা জাগায়। সত্যিই প্রশংসনীয় সৃষ্টি!

 last year 

প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে অনেক সুন্দর একটি কবিতা আপনি লিখেছেন। ভীষণ সুন্দর লাগলো আপনার লেখা কবিতাটি পড়তে। অনেক সুন্দর করে ছন্দ মিলিয়ে আপনি প্রত্যেকটি লাইন লিখেছেন। এত সুন্দর একটি কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

প্রকৃতির কোলে কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো তাই আবৃত্তি করার ইচ্ছা জাগলো।

 last year 

প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা রচনা করেছেন। প্রকৃতিতেই আমরা আমাদের মনের শান্তি খুঁজে পাই। প্রকৃতির বুকে সময় কাটালে মনটা অনেক ভালো লাগে। তেমনি ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য মাখা এমন সুন্দর কবিতা পড়তে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

খুবই সুন্দর হয়েছে আপনার আজকের এই কবিতা৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করছেন তা পড়ে খুব ভালোই লাগছে৷ একইসাথে এখানে কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার কবি প্রতিভাকে খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে একের পর এক লাইন যখন পড়ছিলাম তখন অনেক বেশি ভালো লাগছিল৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 63499.35
ETH 1673.21
USDT 1.00
SBD 0.41