আমার আজকের কবিতাটি //মনের মানুষ তুমি

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমার লেখা একটি ছোট্ট কবিতা, আজকে হৃদয়ের গভীর অনুভব থেকে একটি কবিতা লিখে ফেললাম, মনের মানুষ তুমি। এটা আমার নিজের লেখা। অনেক দিন ধরেই ভেতরে জমে থাকা কিছু অনুভূতি, কিছু না বলা কথা, অবশেষে শব্দ হয়ে বেরিয়ে এল এই কবিতায়।প্রেম, অপেক্ষা, এবং হৃদয়ের গোপন ভালোবাসার কথাগুলোকে সহজ অথচ গভীর ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছি।এই কবিতায় আমার হৃদয়ের স্পর্শ আছে, তাই এটি শুধু শব্দ নয়, এটি আমার ভালোবাসার এক খোলা চিঠি।আপনারা পড়ে জানাবেন কেমন লাগলো।আশা করি আপনাদের ভালো লাগবে।


ai-generated-9227230_1280.jpg

Source

“মনের মানুষ তুমি”
মোঃ আলিফ আহমেদ


মনের মানুষ তুমি, অজানা স্বপ্নের ছবি,
চোখ মেললেই পাই তোমার ছায়া ধরা রবি।
হৃদয়ের গভীরে তুমি, নিরব এক প্রতীক্ষা,
তোমায় ভেবে রাত কেটে যায়,
আসে না বিশ্রাম সেখা।

তোমার নামে ঝরে পড়ে সজল বৃষ্টি ফোঁটা,
তোমার স্মৃতিতে ভিজে যায় মন, হঠাৎ ভীষণ ছোটা।
তুমি আছো বাতাসে, আছো প্রতিটি ফুলে,
তোমার নামেই মন গাঁথে স্বপ্ন-রঙের ভুলে।

শুধু তোমার মুখখানি আঁকি নীল আকাশে,
চাঁদও যেন হাসে তখন প্রেমের ভাষায় হাসে।
তুমি যখন দূরে থাকো,
দিন হয় বড়ো ফাঁকা,
তোমার নামেই জীবন আজ সুরে সুরে বাঁকা।

মনের মানুষ তুমি, হৃদয়ে খুঁজে ফিরি,
তোমার স্মৃতি জড়িয়ে রাখে,
প্রতিটি নিশা-ভোরের নীড়ি।
তুমি আমার প্রার্থনায়, তুমি আমার গান,
তোমাকে নিয়েই বাঁচি আমি,
অনন্ত অসীমকাল।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

আমি কবিতা লিখতে খুব ভালোবাসি, আর কবিতা পড়তেও আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর টপিক নিয়ে আজকের কবিতাটা লিখেছেন। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। আপনি এভাবে সব সময় কবিতা লেখার চেষ্টা করলে, পরবর্তীতে আরো ভালো কবিতা লিখতে পারবেন।

 11 months ago 

প্রিয় মানুষটিকে নিয়ে অসম্ভব সুন্দর একটি কবিতা আপনি রচনা করেছেন। প্রিয় মানুষটির প্রতি অগাধ ভালোবাসা আপনার কবিতার মধ্যে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। কবিতার প্রতিটি লাইন ভীষণ সুন্দর রচনা করেছেন। ধন্যবাদ ভীষণ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।

 11 months ago 

আপনার কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59182.76
USDT 1.00
ETH 1536.64
SBD 0.42