আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আবারো আপনাদের মাঝে আমার লেখা কিছু অনু কবিতা শেয়ার করতে আসলাম। আসলে মনের আবেগ এবং অনুভূতি খুবই সুন্দর ভাবে অনু কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়। ছোট ছোট এই কবিতার মাধ্যমে মনের অনুভূতিগুলো ছন্দে আকারে প্রকাশ করতে অনেক বেশি ভালো লাগে। তাই তো সময় পেলেই ছন্দেহ আকারে আমি এই অনু কবিতাগুলো লিখে থাকি। তাই আজকে আপনাদের মাঝে আমার লেখা চারটি অণু কবিতা নিয়ে হাজির হলাম। এই কবিতাগুলো আগেই আমি লিখে রেখেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে তুলে ধরতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি আমার কবিতা পড়ে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা আমার অুন কবিতাগুলো চলুন পড়া শুরু করা যাক।


decoration-5060006_1280.jpg

Source

“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ


কবিতা-১

স্বার্থপর এই পৃথিবীর মাঝে,
কেউ আপন নয়।
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে,
অন্য কেহ আপন নয়।

এভাবেই যেন দিন কাটে,
একে অপরের মধ্যে।
স্বার্থপর এই পৃথিবীতে,
সবাই নিজেরটাই তো ভাববে।

কবিতা-২

স্বপ্নের আকাশে পাখির মত,
উড়ে বেড়াতে খুবই ইচ্ছা করে।
জীবনটা যেন বন্দি খাঁচার মতো,
থাকতে চাই না আর ঘরেতে।

তাইতো আমি বেরিয়ে এসেছি,
নীল আকাশের নিচে।
পাখির মত ডানা হলে,
উড়ে বেড়াতাম আকাশ মাঝে।

কবিতা-৩

প্রিয় মানুষের হারানোর বেদনা,
ভোলা তো যায় না।
হারিয়ে যাচ্ছে একে একে,
প্রিয় মানুষগুলো এই ভুবন ছেড়ে।

তাদের খুঁজতে বেরিয়েছি আমি,
নীল আকাশের নিচে,
খুঁজে কি পাবো আমি,
সেই প্রিয় মানুষটাকে।

কবিতা-৪

কষ্টময় এই জীবন মাঝে,
প্রিয় মানুষকে নিয়ে থাকতে,
চেয়েছিলাম সুখের ঘরে।
কষ্টগুলো কষ্টই থেকে গেল আমার জীবন মাঝে।

হারিয়ে গেল প্রিয় মানুষটি আমার,
আমার জীবন থেকে।
প্রিয় মানুষের ঠিকানা আমি,
খুঁজে বেড়ায় নিরবে।


আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 last year 

GridArt_20250319_140225594.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলে এই ছোট ছোট কবিতা গুলো পড়তে একটু বেশি ভালো লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর বেশ কয়েকটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা দ্বিতীয় কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 62642.23
ETH 1642.42
USDT 1.00
SBD 0.41