আমার লেখা কিছু অনু কবিতা
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
ভালোবাসায় ভরে উঠবে,
আমার জীবন জুড়ে।
তাইতো আমি ভালোবাসার অপেক্ষায়,
রয়েছি আজো দাঁড়িয়ে।
তোমার ভালোবাসা পেলে আমার,
জীবনে শান্তি আসবে।
তাই তো ভালোবাসায় ভরিয়ে দিও,
আমার জীবন জুড়ে।
স্বপ্ন আমি দেখেছি তোমায় নিয়ে,
থাকবো আমি মহাসুখে,
স্বপ্নের এই বাসর আমি,
সাজাবো ভালোবাসা দিয়ে।
তোমায় নিয়ে স্বপ্নের ঘরে,
থাকবো আমি সুখে।
ভালোবাসায় ভরে উঠবে,
আমাদের এই স্বপ্নের রাজ্য জুড়ে।
তোমার ভালবাসায় পূর্ণতা,
পাবে আমার জীবন জুড়ে।
তাইতো ভালোবাসার অপেক্ষায় রয়েছি,
আমি গভীরভাবে।
ভালোবাসা পেতে চাই আমি,
তোমার কাছ থেকে।
তোমার ভালোবাসায় জীবনের পূর্ণতা পাবে,
আমার জীবন মাঝে।
তোমার ভালবাসার মায়াতে,
পড়েছি আমি গভীর ভাবে।
ভালোবাসার এই মায়াতে,
বেঁধে রেখো আমায় জনম জনম ধরে।
তোমায় নিয়ে থাকবো আমি,
ভালোবাসার মায়া দেশে।
ভালোবাসায় ভরিয়ে দিও,
আমাদেন এই জীবন মাঝে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
https://twitter.com/AhmedAlif135308/status/1896638793048064000?t=KdbsfFRhiFlEGg-Mldk_hA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার অনু কবিতাগুলো সত্যিই মিষ্টি ও আবেগময়।প্রতিটি কবিতায় ভালোবাসার গভীর অনুভূতি, অপেক্ষা, স্বপ্ন এবং ভালোবাসার পূর্ণতার আকাঙ্ক্ষা দারুণভাবে ফুটে উঠেছে। বিশেষ করে ভালোবাসার মায়ায় আবদ্ধ থাকার আকুলতাগুলো পাঠকের মনে নরম অনুভূতি সৃষ্টি করে। সহজ-সরল ভাষায় প্রকাশিত এই কবিতাগুলো ভালোবাসার সৌন্দর্যকে আরও হৃদয়গ্রাহী করে তুলেছে। ধন্যবাদ সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
এরকম অনু কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। অনু কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে অনু কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর অনুভূতি নিয়ে অনু কবিতা গুলো লিখেছেন। যেগুলো আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা গুলো লিখে শেয়ার করার জন্য।
আচ্ছা আপনি চমৎকার অনুভূতি দিয়ে চারটি অনু কবিতা লিখেছেন। আপনার এক একটা অনু কবিতা অসাধারণ হয়েছে। ভালোবাসার অনুভূতি দিয়ে লেখা আপনার অনু কবিতাগুলো পড়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আর অনু কবিতার মাঝে নিজের মনের ছোট ছোট অনুভূতি প্রকাশ করা যায়। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার লেখা অনু কবিতা গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে পড়তে। খুবই সুন্দর করে আপনি প্রতিটা অনু কবিতা লিখেছেন। ছন্দ মিলিয়ে সুন্দর করে লেখার কারণে পড়তে বেশি ভালো লেগেছে। আমার কাছে আপনার শেষের কবিতাটা সব থেকে বেশি ভালো লেগেছে পড়তে।