আমার আজকের কবিতাটি //স্বপ্নের পৃথিবী
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
চোখ মেলে দেখি আমি,
চোখ বন্ধ করলেই দেখি,
একটা পৃথিবী আছে,
যেখানে আকাশটাও আমায় চেনে।
যেখানে কুয়াশা গায় নরম গান,
সেইখানে আমার বসতখানা,
সবুজে ঢাকা পথের ধারে,
ডালে ডালে বাজে পাখিদের সুরের গান ।
বট গাছ ছায়া দেয় মন খুলে,
চূর্ণ হয়ে পড়ে রোদের আলো,
নদীটা বয়ে যায় কলকল ছন্দে,
প্রকৃতির কথা কথা লাগে খুবি ভালো।
ঘাসের বিছানায় ঘুম পাড়ায় হাওয়া,
ঝিঁঝিঁ পোকারা কবি হয়ে ওঠে,
একলা বসে আঁকি আমি রূপকথার ছবি,
গোলাপ আর বেলি ফুলের সুবাসে মন মেতে ওঠে।
সেইখানে যুদ্ধ নেই, হিংসা নেই ,
সবাই মায়ায় বাঁধা।
প্রতিটি গাছের ছায়া তলে,
বসবাস করি ভালোবাসার গভীর টানে।
আমি প্রতিরাতে পাড়ি দিই সেইখানে,
চোখ বন্ধ করলেই দেখা মেলে প্রাণে।
সবুজের পৃথিবী যেখানে তুমি আমি,
আমার ছন্দে গাঁথা স্বপ্নের পৃথিবীর নাম।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি আজকে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। আর কবিতার প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে পড়তে। এরকম ভাবে কবিতাগুলো লিখলে আমার অনেক ভালো লাগে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন আপনি আজকের এই কবিতাটা।
খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই এত চমৎকার কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আসলে কবিতা পড়তেও লিখতে আমার অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে।