আমার লেখা কবিতা " রংধনু"

in আমার বাংলা ব্লগlast year

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা রংধনু সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1000061913.jpg

 [source](https://www.pexels.com/photo/crop-field-under-rainbow-and-cloudy-skies-at-dayime-1542495/ )

আসুন শুরু করি

রংধনু

হৃদয়ের চঞ্চলতা হারিয়ে যাচ্ছে,
জীবনের স্বপ্ন গুলো ভেঙ্গে যাচ্ছে।
ভালোবাসার চাহিদা ক্ষীণ হয়ে যাচ্ছে,
জীবনের চাওয়া পাওয়া অমিলের খাতায় পাল্টিয়েছে।

বিশ্বাসের গভীরতায় ক্ষীণ হয়েছে মন,
আস্থা এবং ভরসা হৃদয়ে করছে টলমল।
প্রিয় মুখ গুলো আজ বড় অচেনা,
হৃদয়ের কষ্ট আর যন্ত্রণায় চোখেতে জল।

হৃদয়ের আকাঙ্ক্ষা হয়েছে বিলীন,
হৃদয়ের অনুভূতি হয়েছে মলিন।
জীবনের আয়নায় কষ্টের স্মৃতির ছায়া,
সম্পর্কে বাঁধনে হৃদয়ে ভালোবাসার মায়া।

ভবিষ্যতের আলো আজ অন্ধকারে ধাবিত,
মনের চাহিদার আজ অচেনা শূন্যতায় ভেসে।
হৃদয়ের কল্পনার অনুভূতি গুলো বাকরুদ্ধ,
ভালোবাসার আশা দুঃখের সাগরে ডুবে।

মনের আশা রঙিন সুতায় বাঁধি,
আঁধার কাটিয়ে আলো আসবে নিকটে।
ব্যর্থতার গল্পগুলো সফলতা হয়ে ফিরবে,
জীবনের সুন্দর মুহূর্ত গুলো আবারো আসবে।

জীবনের আকাশে যদি কালো মেঘে ঢেকে যায়,
রংধনু অপেক্ষায় থাকি ঘন কালো অন্ধকারে,
শত মুহূর্তের পরে রংধনু দেখবো দুই নয়নে,
জীবনের কষ্টগুলো মুছে যাবে হৃদয়ে।

হৃদয়ে ভালোবাসা ফুটবে নতুন ফুলের কুঁড়ি,
সৌরভের মন বিভোর হবে ইচ্ছের প্রদীপে।
মনে রং গুলো জমা হবে রংধনুতে,
আশার প্রজাপতি উঠার দিবে রংধনু আলোতে ।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। জীবন হচ্ছে দুঃখের সাগরে ভেসে বাড়ানো। কখনো জীবন নিজের সুখের আশায় বুক পেতে থাকে‌‌ সত্য মুহূর্ত পর্যন্ত। মাঝে মাঝে স্বপ্নগুলো ভেঙ্গে যায় ইচ্ছে গুলো হারিয়ে যায়। তবুও জীবনের মুহূর্ত গুলো চলে যায়। তাই সুখের রংধনু আশায় মন সবসময় প্রত্যাশা করে । হৃদয়ের অনেক আকাঙ্খা আশা নিয়ে সুখের রংধনু দেখার ইচ্ছের হৃদয়ে জাগ্রত হয়। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

প্রতিনিয়ত আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া গল্পগুলো নিয়ে সুন্দর একটি কবিতা তৈরি করেছেন। যে কবিতার মধ্যে জীবনের নানাবিধ বিষয়গুলো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আসলেই জীবনটা মাঝে মাঝে এমন হতাশায় ডুবে যায় যেন কিছুই নেই জীবনে,আবার আমরা নতুন আশায় বাঁচতে শুরু করি। যাই হোক কবিতার লাইনগুলি খুবই ভালো লেগেছে আমার কাছে। দারুন লিখেছেন ভাই।

 last year 

জি ভাই, মাঝে মাঝে আমাদের জীবন দুঃখের সাগরে ডুবে যায় আবার সুখের নৌকায় খুঁজে বেড়ায়। ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

আপনার কবিতায় হৃদয়ের গভীর অনুভূতিগুলো অসাধারণভাবে তুলে ধরেছেন। দুঃখ, আশা এবং নতুন আলো খুঁজে পাওয়ার বার্তাগুলো খুবই অনুপ্রেরণাদায়ক। রংধনু আর প্রজাপতির উপমাগুলো সত্যিই হৃদয়ছোঁয়া।এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

রংধনু কবিতাটি পড়ে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 last year 

1000061919.jpg

1000061922.jpg

1000061921.jpg

1000061920.jpg

 last year 

ভাইয়া আপনি মনের অনুভূতিকে ছন্দে ছন্দে দারুন ভাবে প্রকাশ করেছেন। জীবনের রং বদলাতে থাকে। কখনো কালো মেঘে ঢেকে যাই কখনো আবার রংধনুর সাত রঙে সেজে ওঠে। আপনার অনুভূতিময় কবিতা পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া। দারুন একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

কবিতাটি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কষ্টের অনুভুতি নিয়ে আজকের কবিতাটি শেয়ার করেছেন। কবিতাটি দারুন হয়েছে। সব দুঃখ-কষ্ট মুছে যাক রংধনুর আলোতে।অনেক ধন্যবাদ চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য।

 last year 

জি আপু, আমাদের সব দুঃখ-কষ্ট মুছে যাক রংধনুর আলোতে। ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

জীবনে মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে সময়ের পরিবর্তনের সাথে সব কিছুর পরিবর্তন হয়। জীবন থেকে আস্তে আস্তে সব কিছু হারিয়ে যায়। আপনি খুব সুন্দর একটি অনুভূতি নিয়ে রংধনু কবিতাটি লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে।

 last year 

কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর করে লেখা রংধনু কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

জি ভাই, আমারও কবিতা পড়তে এবং লিখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

বাহ,দারুণ লিখেছেন কবিতাটি।আসলে কিছু সময় মানুষের জীবন যেন থমকে যায় আর স্বপ্নগুলো ধূসর হতে থাকে।তেমনি এই কালো মেঘ কেটে যাক সকলের জীবন থেকে সেই প্রত্যাশা করি, ধন্যবাদ ভাইয়া।

 last year 

জি আপু, কিছু সময় মানুষের জীবন যেন থমকে যায়, আর স্বপ্ন গুলো ধূসর হতে থাকে। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61264.97
ETH 1593.01
USDT 1.00
SBD 0.47