আমার লেখা কবিতা "পুরনো গল্প"

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা পুরনো গল্প সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000078830.jpg

পুরনো গল্প

নীরব মনে জাগে ধীরে রঙিন মেঘের স্বপ্ন ঘিরে,
আলো ছুঁয়ে যায় অন্তর আমার মায়ার ভোরের তীরে।

পথের ধারে পুরনো গল্প রয়ে যায় ছায়া হয়ে,
অচেনা কেউ ডাকছে আমায় স্মৃতির বাঁকে গোপনে।

চেনা মানুষ, চেনা হাসি মায়া, বদলে যায় মুহূর্তে,
ভালোবাসা খুঁজে বেড়াই একলা সন্ধ্যার রঙিন পথে।

আকাশ যেন জানে সবই, নীরব বলছে কথা,
তবুও দেখি আশার আলো নিভে যায় না তার নিজস্বতা।

চাই না আর প্রশ্ন মনে অতীত ঘেরা কোন স্মৃতিতে,
চাই শুধু কিছু শান্ত বাতাস উড়ে যাক হৃদয়ের প্রীতিতে।

চাই না সব ভালোবাসা কিছু থাক মায়া হয়ে মনে,
ভাবনা গুলো উড়ে যাক দুপুর ঘুমের নয়নের ছোঁয়ায়।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। পড়ন্ত বিকেলে দক্ষিণের হাওয়াতে কদম গাছের নিচে বসলে মনের কত স্মৃতি কত আবেগ কত অনুভূতি ভেসে বেড়ায় হৃদয়ের চারপাশে। কখন হারিয়ে যায় আবেগের মেলাতে কখনো হারিয়ে যায় স্মৃতির রাজ্যে। কত কথা মনে পড়ে হৃদয়ে প্রিয় জনকে নিয়ে কত অনুভূতি জাগে মনের কোণে । কত মনের ভাবনা ভেসে বাড়ায় মেঘের বেড়াতে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে ভালো লাগলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 10 months ago 

এমন ধরনের কবিতা পড়তে আমার বেশ ভালো লাগে। এক অন্যরকম অনুভূতির জাগরণ হয়ে থাকে এই ধরনের কবিতা পড়ার সময়। আপনি ভীষণ সুন্দর কবিতা লেখেন। আপনার এই কবিতাটিও ভীষণ সুন্দর হয়েছে এবং প্রত্যেকটি লাইন অনেক সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করেছে। বেশ ভালো লাগলো এমন সুন্দর একটি কবিতা পড়ে ধন্যবাদ।

 10 months ago 

ধন্যবাদ আপনাকে আপু, এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 66783.37
ETH 1829.28
USDT 1.00
SBD 0.42