প্রিয় মানুষ। কবিতা নং :- ৬৫
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
ভালোবাসার মানুষ যখন দূরে থাকে তখন আমাদের সব থেকে বেশি কষ্ট হয়। আসলে আমাদের মন তখন আমাদের কাছে থাকতে চায় না। কারণ আমাদের মন প্রাণ সবই এই প্রিয় মানুষটিকে আমরা দিয়ে থাকি। আসলে প্রিয় মানুষকে কাছে পেতে আমাদের সবসময় মন যেন আনচান করে। এছাড়াও প্রিয় মানুষটি যখন আমাদের কাছে আসে তখন যেন মনে হয় আমাদের কাছে পৃথিবীর সব সুখ চলে এসেছে। আসলে প্রিয় মানুষটি একমাত্র আমাদের সকল দুঃখ, ব্যথা-বেদনা সব নিমিষেই দূর করে দিতে পারে। আসলে প্রিয় মানুষের ছোঁয়াতে মনে হয় জাদু আছে। আসলে যারা ভালবেসেছেন তারা সবাই বুঝতে পারেনি কথাটি।
আমার মনে হয় পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি অন্য কাউকে কখনো ভালবাসেনি। আসলে আমরা কখন যে অন্য মানুষের ভালবাসার বাঁধনে আটকে যাই আমরা নিজেরাও বুঝতে পারিনা। আসলে মানুষের অবচেতন মনেই মানুষ অন্যকে ভালোবেসে ফেলে। আর এই সেই ভালবাসার মানুষটি যখন দূরে থাকে তখন আমাদের সব সময় খুব কষ্ট হয়। এছাড়াও পৃথিবীর সকল সৌন্দর্য যেন তার কাছে তুচ্ছ মনে হয়। আপনি যাকে ভালবাসবেন সে হলো পৃথিবীর সবথেকে সুন্দরী। অন্য কোন সৌন্দর্য তার কাছে কিছুই নয়। আসলে ভালোবাসার সৃষ্টি হয় মনের মিলনে। সেই প্রকৃত ভালোবাসাতে সৌন্দর্য তেমন একটা প্রাধান্য লাভ করতে পারে না। মানুষ মানুষকে ভালোবাসে তার মন দেখে। তার চারিত্রিক গঠন দেখে কখনোই মানুষ মানুষকে ভালোবাসে না।
আসলে যারা চারিত্রিক গঠন দেখে মানুষকে ভালোবাসে সেই ভালোবাসা কিন্তু কখনোই প্রকৃত ভালোবাসা হয় না। তারা শুধুমাত্র মনের চাহিদা মেটানোর জন্যই ভালোবাসে। কাছে কাছে পাওয়ার জন্য কখনোই ভালোবাসে না। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে চাহিদা রাখলে হবে না। ভালোবাসার ক্ষেত্রে সব সময় ত্যাগ করতে হয়। আপনি যদি কাউকে ভালবাসেন তাহলে আপনি তার জন্য পৃথিবীর যেকোনো বাঁধাকে অতিক্রম করতে পারবেন। তাকে কাছে পাওয়ার জন্য আপনার কাছে পৃথিবীর সকল বাঁধা তুচ্ছ মনে হবে। আর আপনি যদি আপনার ভালবাসা দিয়ে সেই ভালবাসার মানুষটিকে নিজের করে নিতে পারেন তাহলে আপনি পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি হবেন।
✠ প্রিয় মানুষ ✠
সেদিন তুমি ছিল অচেনা,
হারিয়ে যেতে মাঝে মাঝে।
তোমায় একটু দেখার জন্য,
ঘরেতে আর মন বসে না।
মন শুধু তোমাকেই চায়,
তাইতো মন থাকে পাগল পাড়ায়।
মনের সাথে কি আর,
কখনো যুদ্ধে পারা যায়।
তোমার ঐ মুখের মিষ্টি হাঁসি,
আমি যে বড়ই ভালোবাসি।
ভালোবেসে জীবন দিতে রাজি,
তুমি যদি কাছে আসো আজই।
তুমি যে আমার মনের মানুষ,
তোমাকে চাই আমি আরো কাছে।
তোমার মত এত সুন্দরী কেবা,
আছে কি এই দুনিয়াতে।
তুমি ছাড়া হৃদয় আমার,
থাকতে চায় না ঘরেতে।
চোখ বুঝলে তোমার ছবি,
ভেসে ওঠে দুই নয়নেতে।
কোথাও যে আর শান্তি পাই না,
তোমার কথা শুধু মনে পড়ে।
তোমাকে কাছে পেতে মনটা,
ব্যাকুল হয়ে ওঠে সর্বক্ষণে।
কবে যে তুমি আমার হবে,
ভেবে ভেবে আমি দিন কাটাই।
সময় তো যেন শেষ হয় না,
তোমাকে কাছে পাবার আশায়।
কপালে যদি থাকে আমার,
তোমায় আমি কাছে পাবো অবশ্যই।
কোন বাঁধা আটকাতে পারবেনা,
তোমার আমার মিলনের ক্ষণ।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
কারণে বা অকারণে যখন ভালোবাসার মানুষটির কাছ থেকে আমরা দূরে থাকি ঠিক তখনই আমরা প্রিয় মানুষটার মূল্য বুঝি।
দূরত্বের কারণেই প্রিয় মানুষটার প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। কেউ না বুঝুক এই কবিতার মর্ম আমি বেশ ভালই বুঝি। এক কথায় তার আসার অপেক্ষায়।
নিজের ভালোবাসার মানুষটা দেখতে যেমনই হোকনা কেনো সেটা সেই ভালোবাসার মানুষের কাছে কেবল সেইই সেরা।প্রিয় মানুষটার কাছেই মনে হয় যেনো এই দুনিয়ার সব শান্তি।তাইতো তাকেই কেবল মাত্র কাছে পাওয়ার আপ্রাণ ইচ্ছা।সত্যিকার ভালোবাসা হলে যত বাধায় হোকনা কেন প্রিয় মানুষ টাকে অবশ্যই পাওয়া যাবে।যা আপনার কবিতা থেকে বুঝতে পারলাম বড় ভাইয়া।সত্যি বলতে আপনি চমৎকার লিখেছেন। এক কথায় অসাধারণ হয়েছে ভাইয়া।আমি মুগ্ধ আপনার লেখায়।আশা করি আপনার থেকে এর থেকেও আরো ভালো কিছু পাবো।
বাহ্ দাদা আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি বেশ ভালো কবিতা লেখেন দাদা। মাঝে মাঝে আপনার অনু কবিতা গুলিও পড়ি অনেক ভালো লাগে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর কবিতা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আশা করি ভালো আছেন দাদা। আপনার ফটোগ্রাফি এবং অণু কবিতা গুলো আমার কাছে বেশ ভালো লাগে । আজও আপনি বেশ চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রিয় মানুষকে অনুভব করে মনের অনুভূতি গুলো কবিতার ছন্দে প্রকাশ করেছেন। আসলে সত্যিই প্রিয় মানুষ কাছে পাওয়ার আশায় দিন কাটে আমাদের। আপনার এই ছন্দ গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।
এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কবিতা পড়তে আমি অনেক ভালবাসি। আর কবিতা যদি নিজ থেকে তৈরি করা হয় তাহলে তো সেই কবিতা অনেক সুন্দর হবে তা নিঃসন্দেহে বলা যায়৷ আজকে যেভাবে আপনি এই কবিতাটি তৈরি করে ফেলেছেন তা দেখে খুবই ভালো লাগলো৷ একদম ইউনিক একটি কবিতা শেয়ার করেছেন। এই কবিতার যে লাইনগুলো আমার অনেক ভালো লেগেছে সেই লাইনগুলো হল:
দাদা আপনার লেখা কবিতা গুলো পড়তে আবার খুবই ভালো লাগে। আজকে আপনার লেখা প্রিয় মানুষ শিরোনামের কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে। আসলে ভালোবাসার প্রিয় মানুষের মুখের হাসি দেখতে সবসময় ভালো লাগে। আপনার লেখা কবিতার নিচের লাইনগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ভালোবাসার অনুভূতি নিয়ে চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালোবাসার মানুষটি থেকে যখন দূরত্ব সৃষ্টি হয় তখনই মর্মে মর্মে অনুভব করা যায় প্রিয়জনের কথা। প্রিয় মানুষটির পাশে থাকলে মনে হয় সকল কষ্ট বাধা-বিপত্তি চলে গেছে মনেঅনেক আশা ও ভালবাসা থাকে। বেশ সুন্দর কবিতা লিখেছেন দাদা। আপনার কবিতাগুলো আমার অনেক ভালো লাগে কারণ আপনি বাস্তবতা নিয়ে সবসময় লিখে থাকেন।ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।