আশা করি ভালো আছেন দাদা। আপনার ফটোগ্রাফি এবং অণু কবিতা গুলো আমার কাছে বেশ ভালো লাগে । আজও আপনি বেশ চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রিয় মানুষকে অনুভব করে মনের অনুভূতি গুলো কবিতার ছন্দে প্রকাশ করেছেন। আসলে সত্যিই প্রিয় মানুষ কাছে পাওয়ার আশায় দিন কাটে আমাদের। আপনার এই ছন্দ গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।
কপালে যদি থাকে আমার,
তোমায় আমি কাছে পাবো অবশ্যই।
কোন বাঁধা আটকাতে পারবেনা,
তোমার আমার মিলনের ক্ষণ।
এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।