কবিতা আবৃত্তি||"প্রিয় দাদার জন্মদিন" (সেলিনা সাথী)

in আমার বাংলা ব্লগ3 years ago

Picsart_23-12-07_11-53-35-431.jpg

মিডিয়া চ্যানেল থেকে কালেক্ট

standard_Discord_Zip.gif

standard_Discord_Zip.gif

picsart থেকে এডিট করা

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।আপনারা সকলেই জানেন প্রিয় দাদার জন্মদিন কিছুদিন আগে হয়ে গেল। তার জন্মদিন কে কেন্দ্র করে আমাদের সকলের প্রিয় সাথী ম্যাডাম @selinasathi1 একটি কবিতা লিখেছিল এবং আজকে আমি তার কবিতাটি আবৃতি করতে যাচ্ছি। জানিনা কেমন হয়েছে অনেক সাহস ও ভালোবাসা নিয়ে আমি আবৃতি করার চেষ্টা করলাম। দাদার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল।তার কাছে আমি যখনই গেছি খালি হাতে কখনো ফেরায় নাই তিনি।তিনি মানবতার দেওয়াল।তার প্রতি ভালোবাসা কখনোই কমবে না।তিনি যেন পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারেন, এই কামনাই করি।আজকে আমি সেলিনা সাথী ম্যাডাম এর" প্রিয় দাদার জন্মদিন " কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে। প্রথমে খুব খারাপ লাগছিল যে আমি কবিতা আবৃত্তি করতে পারতেছিলাম না। এখন আস্তে আস্তে মোটামুটি বেশ ভালোই লাগতেছে। আমি প্রথমে কিছুই পারতাম না। প্রতিটা কাজে আস্তে আস্তে দক্ষ হয়ে উঠছি আমার বাংলা ব্লগের পরিবারের মাধ্যমে। সকলে এত সুন্দর সুন্দর অনুপ্রেরণা দিচ্ছে। সত্যিই আমি সবার প্রতি কৃতজ্ঞ অনেক।তো চলুন শুরু করা যাক কবিতা আবৃত্তিটি

কবিতার নাম : প্রিয় দাদার জন্মদিন
কবি:সেলিনা সাথী
কবিতা আবৃত্তি :@razuan12

কবিতার লাইনগুলোর নিম্নরুপ:

চারিদিকে খুশির জোয়ার
বইছে সারা দিন,,
গাইছে সবাই খুশি মনে
নাচছে তা দিন দিন।

ফুলের গন্ধে ভরে গেছে
সকলেরই মন
প্রাণের চেয়েও প্রিয় দাদা
অতি আপনজন।

প্রিয় দাদার জন্মদিনে
দিবো উপহার
স্বরচিত কবিতা ছাড়া
নেই তো কিছু আর।

পথ চলাটা সহজ হোক
আজও আগামীর
সেরাদেরও সেরা হবে
হবে যে আমির।

দেশের তরে ভাষার তরে
তোমার অবদান,
আমার বাংলা ব্লক হবে
চির অম্লান।

শত লোকের কর্মসংস্থান
করে দিয়েছো তুমি,
ব্লগ চেইনে ও গড়ে তুলেছো
প্রিয় মাতৃভূমি।

তোমার চোখে ঠোঁটে মুখে
ভাষার প্রতিচ্ছবি
স্টিমিটি তুমি যেন
সোনালী এক রবি।

তোমার তরে শ্রদ্ধা দাদা
শুভেচ্ছা অফুরান,
ভুল করেও ভুলে যাবো না
তোমার অবদান।

বিখ্যাত হও তুমি দাদা
এই দোয়াটাই করি,
তোমার দেখা স্বপ্নগুলো
সবাই মিলে গড়ি।

শুভ শুভ শুভ দিন
প্রিয় দাদার জন্মদিন
আনন্দ আজ সীমাহীন
প্রিয় দাদার জন্মদিন

Source

কবিতা আবৃত্তির লিংক

ক্যাপকাট দিয়ে এডিট করা

অবশেষে অনেক সাহস নিয়ে আমি কবিতা আবৃত্তিটা সম্পন্ন করলাম।আমি যখন আমার বাংলা ব্লগে আসি সকলে দেখতেছি যে কবিতা আবৃত্তি করতেছে। আমারও ইচ্ছা জাগতেছে যে ওরা পারলে আমি কেন পারব না। তাই আমারও ইচ্ছা জাগলো এবং মনে সাহস নিয়ে আমি প্রথম কবিতা আবৃত্তি করতে শুরু করলাম এবং প্রতি সপ্তাহে আমি একটি করে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি।মনটা ভীষণ খারাপ যে, অনেক ভালো কাজ করার পরও কেন জানি কোন দিক থেকে পিছিয়ে পড়তেছি। আমি আমার ভুলটা খুব শীঘ্রই শুধরে নেব, আমি অল্পতে হেরে যাওয়া মানুষ নই । আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার।আপনারা অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবেন, আমি যেন অনেক সুন্দর ভাবে কাজ করতে পারি।সাথী ম্যাডাম অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন। তাকে তো আমরা অনেক কবি আপু বলে থাকি। @rme দাদার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।আজকের মত এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃত্তি টা। আশা করি আপনাদের এটা ভালো লাগবে।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
 3 years ago 

এভাবেই ভয়কে জয় করতে হয়। খুবই চমৎকার আবৃত্তি করেছেন। আগামীতে আরো ভালো করতে পারবেন এই প্রত্যাশা রাখছি।প্রতিটি মানুষ ছোট থেকে বড় হয় এবং চেষ্টা থাকলে মানুষ অসাধ্য কেও সাধন করতে পারে।অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥

 3 years ago 

জ্বি ঠিক কথা বলেছেন, প্রতিটা মানুষ ছোট থেকে বড় হয় এবং আপনার এত সুন্দর অনুপ্রেরণা আমাকে সামনে আরো ভালো কিছু আশা জোগাবে

 3 years ago 

আমাদের প্রিয় দাদার শুভ জন্মদিন উপলক্ষে সেলিনা আপুর লেখা কবিতাটি আপনি খুবই চমৎকারভাবে আবৃতি করেছেন। আপনার এই আবৃত্তিটি শুনতে আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

তার লেখা কবিতাটি আমি আবৃত্তি করলাম জানিনা কতটুকু ভালো হয়েছে তাও আমার জায়গা থেকে আমি চেষ্টা করলাম। আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে সেলিনা সাথী আপুর লেখা দাদার জন্মদিন উপলক্ষে দারুন একটি কবিতা আপনি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। গতকাল হ্যাংআউটে সিয়াম ভাই এবং সেলিনা সাথী আপুর কাছ থেকে এই কবিতাটি শুনে বেশ ভালো লেগেছিল। আপনিও বেশ চমৎকারভাবে আবৃত্তির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সিয়াম কে যেহেতু ভাইয়া বলেন, ওনাকে আপনি ম্যাডাম বলে ডাকতে পারেন। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সাথী আপুর দারুন কবিতাটি আমাদের মাঝে নিজ কন্ঠে আবৃত্তি করে শোনানোর চেষ্টা করেছেন। আমি অবশ্যই হ্যাংআউটে কবিতাটা শুনেছিলাম। চমৎকারভাবে উনি কবিতাটা লিখেছেন এবং উনার কন্ঠে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পাশাপাশি আজকে আপনি কবিতাটি আবৃত্তি করেছেন দেখে খুশি হলাম।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর ভাবে আমাকে অনুপ্রাণিত করার জন্য এবং আমিও চেষ্টা করেছি এটি আবৃত্তি করার অনেক সুন্দর ভাবে। সাথী ম্যাডামের কন্ঠ আমিও শুনেছিলাম হ্যাংআউটে।

 3 years ago 

দাদার জন্মদিন উপলক্ষে সেলিনা সাথী আপুর লেখা খুবই চমৎকার একটা কবিতা আবৃতি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। দাদার জন্মদিন মানেই যেন আমাদের সকলের জন্য খুশির একটা দিন। খুবই ভালো লাগলো আপনার আবৃত্তি করা কবিতাটি শুনতে পেরে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39