আমার লিখা কবিতা (প্রিয়তমা)

in #poem2 years ago

ওগো আমার এই প্রাণের প্রিয়তমা,
তুমি যে মহীয়সী, গরীয়সী, সাহসী,
তুমি হে আমার নিকট অতি উত্তমা,
আহ! কতকাল যে দেখিনি মুখে হাসি!
তোমার মত ছিল না সহাস্য প্রতিমা,
করুণ দৃষ্টে চেয়ে আছো কেন রুপসী?
বলো, কী দিয়ে? কাকে দিয়ে? দেই উপমা?
বোঝাতে পারব না কতটা ভালবাসি।

করো না তুমি গগনবিদারী ক্রন্দন;
একটু হাসবে কি? আমি মৃত্যু শয্যায়!
প্রিয়ে, অটুট তো থাকবে এই বন্ধন;
একটি বার হাসি মুখে দাও বিদায়।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63259.71
ETH 1746.78
USDT 1.00
SBD 0.39