কবিতা :(রঙিন শীত)।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০৪ ডিসেম্বর , বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার।আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকে । আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
কবিতা লিখতে আমার বেশ ভালো লাগে। আজ অনেকদিন পর একটু কবিতা লিখতে ইচ্ছে হলো। তাই ছোটখাটো একটি কবিতা লিখেছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
রঙিন শীত
রঙিন রঙিন সাজ পোশাকে,
রাঙে সকালবেলা।
সন্ধ্যেবেলা লোকের ভিড় আর
খাবার পোশাকের মেলা।
মাঠের পরে মাঠ চলে
শিশির শাড়ি পড়ে
চোখ মেলে যত দূর চায়,
আলো নাহি মেলে।
কুয়াশার চাদরের মাঝে
ফুটফুটে সূর্য হাসে,
হঠাৎ দেখেই জুড়ায় প্রাণ
মিষ্টি রোদের গান।
পাখনা মেলে পাখিরা সব
উড়াল দিয়ে যায়,
খাবার খুঁজে ফেরে সবাই
যবে সূর্যপথে ঢলে যায়।
মানুষেরও কাজের ধুম
লেগেই থাকে রোজ,
মিষ্টি রোদের আলো পেয়ে
ফিরে আসে প্রাণের খোঁজ।
পিঠে-পুলির গন্ধ মাখে
শীতের সকাল-বিকেল বেলা,
মা-ঠাকুমার হাতের পিঠায়
বসে মজার মেলা।
কবির অনূভুতি
শীত ঋতু পছন্দ করে না এরকম মানুষ খুব কম। আমি ব্যক্তিগতভাবে শীত ঋতু খুবই পছন্দ করি। শীতের সময় মা ঠাকুমার হাতের পিঠে খাওয়ার মজা আলাদা।এছাড়াও শীত নানা কারণে আমার এবং আপনাদের অনেকেরই ভীষণ প্রিয় এক ঋতু। কবিতার মাধ্যমে শীত ঋতুর সামান্য বর্ণনা করার চেষ্টা করেছি।
পোস্টের বিবরণ
ডিভাইস: গুগল পিক্সেল ০৭ প্রো
তারিখ: ০৪ডিসেম্বর ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14
