কবিতা "একটু উষ্ণতার খোঁজে"

in #poem2 years ago (edited)

IMG_3913.jpeg
কবিতা "একটু উষ্ণতার খোঁজে"

💘
♡ ♥💕❤
ভীষণ শৈত্যে দিনগুলি আমার কাটছে এখন,
কুহেলিময় ধূসর আলোয় আকাশ দেখি না ।
শীতের আকাশ এখন আমার হৃদয়ে,
বরফে মোড়া সাদা হৃদপিন্ড,
ভালোবাসার রক্ত রাঙা আজ ফিকে ।
নাগরিক এ সভ্যতার বুকে এখন উষ্ণতার বড়ই অভাব;
প্রেমহীন আমাদের প্রতিটি নাগরিকের হৃদয় আজ
মৃত্যুহিমশীতল ।
সেখানে ভালোবাসার উষ্ণতা নেই,
সেখানে প্রেমের উষ্ণ নিঃশ্বাস বয়ে যায় না ।
সেখানে শুধু হিংসা, লোভ আর কামনার অভিঘাতে
হৃদয়ে চিরতুষারপাত ।

চিরকাল ধরে বয়ে চলা এ দারুন তীব্র ব্লিজার্ডে
আমি একটু উষ্ণতা খুঁজে ফিরি,
আমি ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে
হৃদয়ে জমা হাজার বছরের বরফ গলাতে চাই ।
আমি হৃদয়ে আগুন জমাতে চাই,
অগ্নিময় হৃদয় দিয়ে এ তুষারাবৃত নাগরিক সভ্যতার বুকে
আমি আগুন জ্বালাতে চাই ।
সকল হৃদয়ের কুজ্ঝটিকা ছিঁড়ি সূর্যকে আনতে চাই ।

একটু উষ্ণতার খোঁজে আমি
ভালোবাসা খুঁজে পাই ।
♡ ♥💕❤

পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ২৮ জানুয়ারি ২০২৪

টাস্ক ৪৮১ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : c71194c60b456429cd43e8e2dfc55591c5557b7d7274cb9138a9f969a61d77c2

টাস্ক ৪৮১ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63873.45
ETH 1730.92
USDT 1.00
SBD 0.44