‌অন্তহীন প‌থিক

in #poem8 years ago

হৃদয় গ‌লে গ‌লে লাভা হ‌য়ে যায়,
নিথর পাগু‌লোও আবার গ‌তি পায়,
প্র‌তি‌দিন জে‌গে উ‌ঠি নতুন চেতনায়,
যখন নি‌জে‌তে ডু‌বি কে আমা‌কে পায়!
যখন তু‌মি আস ম‌নের আ‌ঙ্গিনায়,
‌নিথর পৃ‌থিবীটা গ‌তি ফি‌রে পায়।
বা‌রে বা‌রে চে‌য়ে থা‌কি অজানা আশায়
জীবন মরন দো‌লে একই দোলনায়।
এক‌দিন সব‌কিছু হয়ে যা‌বে ছাই!
তবু রোজ জে‌গে উ‌ঠি নতুন আশ‌ায়।
আশা যাওয়ার খেলাঘ‌রে আ‌মি যাযাবর
‌যেথায় নৌকা ভি‌রে সেথা বা‌ধি ঘর।
কোথা আ‌ছি কোথা যাব কিছু জানা নাই
তবুও আশা নি‌য়ে স্বপ্ন সাজাই।
ভাঙ্গা গড়ার মা‌ঝে আ‌মি নিরন্তর
অন‌ন্তের মা‌ঝে গ‌ড়ি স্বপ্ন বাসর।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63435.65
ETH 1784.66
USDT 1.00
SBD 0.39