আমার বাংলা ব্লগ:- কবিতা হারানো সময়

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন বন্ধুরা সবাই, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর কয়েক লাইন কবিতা শেয়ার করতে, এ যেন কবিতা নয় এ যেন নিজের মনে জমে থাকা এক না বলা কথা।

আমরা কখনো না কখনো সবাই আমাদের জীবনে ফেলে আসা দিনগুলোর কথা মনে করি। হারিয়ে যাওয়া সেই মধুর সময় গুলোর কথা মনে করি। তাইতো আজকে মনের অজান্তেই আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করে যাচ্ছি।

olia-gozha-u7xln_gMQyY-unsplash.jpg
Src

হারানো সময়

কোথায় হারিয়ে গেল সে দিনগুলো,
যে দিনগুলো ছিল রঙিন,
একান্ত সময়ের মধুর স্মৃতি,
এখন খুব মনে পড়ে, এ যেন শুধুই ভ্রান্তি।

শিশির ভেজা সকালের আকাশ,
মনে করিয়ে দেয় সে দিনের বাতাস।
কোথায় গেল সেই হাসির ঝংকার,
যা ছিল আমাদের জীবনের উপহার।

কত স্মৃতি মনের গহীনে আছে জমা,
অবিচ্ছেদ্যভাবে জমা রয় সারা জীবন,
সময় গিয়েছে, কিন্তু সে কথাগুলো
আজও যেন ব্যথা দেয় হৃদয়ে।

যে দিনগুলোতে আমরা হেসেছি প্রাণভরে,
কিংবা কেঁদেছি চোখের জল ফেলে,
সে সবই যেন আজ শুধু স্মৃতিরা ভরসা,
হারানো সময়ের ক্ষণে ক্ষণে।

তবুও সময় তো ফিরে আসে না কখনো,
ফিরে আসে না সেই মানুষ, সেই কথাগুলো।
তবু মনে রাখি, সে ছিল আমাদের মধুর স্মৃতি,
জানি হারিয়ে গেছে, তারপরও তার ছাপ রয়ে গেলো জীবনে।

সময়ের সাথে জীবনের স্রোত চলে অবিরাম,
কোথায় যেন থেমে যায় হঠাৎ,
তবুও জীবনের বাঁকে সব সময়,
হারানো সময়ের হাতছানি দিয়ে যাই।

হারানো সময়ের স্মৃতি যেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সময় কখনো থেমে থাকে না, আর আমাদের জীবনও সেই গতির স্রোতে চলে যায়। কিন্তু সেই হারানো মুহূর্তগুলো আমাদের জীবনে এক গভীর বেদনা ও মধুর স্মৃতি হিসেবে থেকে যায়।

যাহোক বন্ধুরা আপনাদের মাঝে ছোট্ট কয়েক লাইন কবিতা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে ভালো লাগলো। ভাষাগুলো আমার কাছে ভালো লেগেছে। কারণ আপনি কবিতার মাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছেন।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা এমন সুন্দর কবিতা দেখে আমি মুগ্ধ। আসলে কবিতা মনের ভাষা ব্যক্ত করে। এমন কিছু কথা রয়েছে যেগুলো মুখে প্রকাশ করার আগে এল কবিতার মাধ্যমে প্রকাশ। ঠিক তেমনি সুন্দর কবিতা লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64349.20
ETH 1874.29
USDT 1.00
SBD 0.36