আমার বাংলা ব্লক:- কবিতা একা হেঁটে চলা 🚶

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। বন্ধুরা আজকে আপনাদের মাঝে সুন্দর একটি কবিতা নিয়ে হাজির হলাম। আজকের কবিতাটি একা হেঁটে চলা ।

এই কবিতাটি লেখার অনেকগুলো কারণ রয়েছে, যেগুলো আপনারা কবিতাটি পড়লেই অনেক ভালো করে বুঝতে পারবেন। জীবনে চলার পথে আমাদের অনেক কিছুই সামনে আসে, আর সবকিছুকেই অতিক্রম করে আমাদের সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়াই সব থেকে উত্তম একটা জিনিস।

তাই বন্ধুরা আপনাদের মাঝে সুন্দর এই কবিতাটি উপস্থাপন করলাম, কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন।

একা হেটে চলা

ছোট্ট এই জীবনে,
একাকী পায়ে হাঁটছি আমি।
কোন এক নদীর ধারে,
নরম কাদায় চুপচাপ পা রেখে চলেছি।
পেছনে পড়ে ফেলে আসা,
স্মৃতির হাজারো ছাপ।

পানির ওপর পড়েছে ভাঙা ছায়া,
যেন ভেসে চলে দূর গগনে,
আকাশ ভর্তি মেঘের নাচন,
ডেকে চলে নতুন সময়ে।

চোখের পাতায় জমে থাকা এক ফোঁটা জল,
বলে যায় হারানো ব্যথা, হাজারো কষ্টের ছল।
আশার ভেলা ভাসিয়ে দেই আমি শুধু একা,
ভবিষ্যতের সোনালী পথে চলবো মনে হয়।

ছোট্ট পায়ের ছাপে গল্প জমে থাকে,
থাকে হৃদয়ের গোপন কান্না।
নীরবে সুর তুলে টানে আমায় কোথায় জানি,
বলছি স্মৃতির গভীরে আসো তুমি।

দিগন্ত ডাকে নরম স্বরে,
চলো এগিয়ে যায়, ভয় কিসের।
নদীর ঢেউ হাসে মৃদু করে,
ভবিষ্যতের গান লিখে ফের,
আসবো আপনাদের মাঝে।

জীবন তো এমনি এক নদী,
পথ হারিয়ে গিয়ে ফের পথ পাই।
হারিয়ে গেলেও একদিন,
নতুন আলো ঠিকই আসে জীবনে আমার।

তাই তো আমি হাঁটি চুপচাপ,
স্মৃতি আর স্বপ্নের পথে,
ভিজে থাকা নরম মাটিতে,
লিখে ফেলি আমার জীবনের সকল কথা।

বন্ধুরা এই কবিতাটি খুব সাধারণ ভাষায় আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যাতে আপনার মনের কাছাকাছি লাগে সকল কথাগুলো। অবশ্যই আমার উদ্দেশ্য ছিল, কবিতাটির সকল লেখা যেন আপনার অনুভূতির উপহার দেয়। যারা জীবনের পথে কখনো একা হেঁটেছেন বা হাঁটছেন, তাদের জন্য এই কবিতাটি একটু আপন হয়ে উঠবে।

কবিতায় কথাগুলো যদি আপনাদের ভালো ভালো লাগে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন, সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।</B

Posted using SteemMobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এটি জীবনের একাকীত্ব, স্মৃতি এবং ভবিষ্যতের আশা নিয়ে লেখা একটি সুন্দর বর্ণনা। লেখক বলছেন, তারা একা একা জীবন চলছেন, পুরানো স্মৃতির ছায়া পিছনে রেখে সামনে এগিয়ে যাচ্ছেন। যদিও অতীতের কষ্ট এবং ব্যথা তাদের সাথে আছে, তবুও তারা ভবিষ্যতের প্রতি আশাবাদী। নদীর মতো ধীরে ধীরে, তারা জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং বিশ্বাস করে যে, সামনে ভালো কিছু অপেক্ষা করছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60141.40
ETH 1573.20
USDT 1.00
SBD 0.42