আমার বাংলা ব্লগ:-কবিতা অব্যক্ত ভাষা
কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি, আজকে চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি নতুন কবিতা শেয়ার করতে, আর আজকের কবিতার কথা অব্যক্ত ভাষা। আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মানব জীবনের পথ চালাই আমাদের মনের ভেতর এমন অনেক কথা লুকিয়ে থাকে, যেগুলো আমরা সবার সাথে প্রকাশ করতে পারি না।
অনেক সময় আমরা এই মনের কথাগুলো প্রকাশ না করার মাধ্যমে অনেকখানি ব্যথা অনুভব করি। ভাবতে থাকি যদি এমন হতো আমি কারোর সাথে আমার মনের কথাগুলো যদি খোলামেলাভাবে শেয়ার করতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো।
তাই ভাবলাম আপনাদের মাঝে সেই অব্যক্ত ভাষা নিয়ে একটা ছোট্ট কবিতা শেয়ার করি, দেখা যাক কেমন হয়। বন্ধুরা তাইতো আজকে আপনাদের মাঝে কথার তালে তালে কিছু কথা কবিতার মত করে লেখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
অব্যক্ত ভাষা
রয়ে যায় চুপচাপ আঁধারে।
কিছু কথা বলা যায়,
কিছু কথা থাকে লুকিয়ে,
ছোট্ট এই মনের গভীরে।
বয়ে বেড়াতে হয়,
অভিমানের পাহাড়ে।
অব্যক্ত ভাষায় জমে থাকা শব্দ,
বুকের ভেতর দেয় তালা।
চিৎকার করতে চাইলেও আসে নীরবতা,
সব কথা যেন বুকে রাখে চাপা।
মনের কোণে যত অনুভূতির মিছিল,
চুপিচুপি গড়ে তোলে এক সেতু।
কখনো সে ভালোবাসা,
কখনো অভিমান।
বলা হয় না,
শুধু পড়ে রই সমূহ।
কিছু কথা বললে হয় না সঠিক,
কিছু কথা শুনলে বেদনা বাড়ে।
তাই তো অব্যক্ত ভাষার খেলা,
বুকে নিয়ে মানুষ একলা হাঁটে।
চাইলেও পারেনা বলতে,
কারো সাথে সেই অব্যক্ত তো কথাগুলো।
তবু কি জানা নেই, হৃদয়ের ভাষা,
যে বোঝে সে বুঝে নীরবতার গান।
অব্যক্ত শব্দে লিখে যায় কবিতা,
মনের রং ছড়ায় অসীমে, ধ্রুবতারা।
বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্তে, এই অব্যক্ত ভাষা আমাদের একমাত্র সঙ্গী। এটি কেবল নীরবতা নয়, এটি এক গভীর অনুভূতি, মানুষের জীবনে।যা মনের গভীরে অনুপ্রেরণা জাগায়, উৎসাহ জাগায় সব সময়
আশা করি, এই কবিতাটি আপনার হৃদয়ের কোণে কিছু অনুভূতি জাগাতে পেরেছে। তাই কবিতার কথাগুলো যদি আপনাদের ভাল লাগে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ধন্যবাদ।🌼
আমি আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ারি @shy-fox কে দিলাম
নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

Upvoted! Thank you for supporting witness @jswit.
অব্যক্ত ভাষা নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। অব্যক্ত অনেক কিছুর সম্মিলনেই কবিতা। ভালো লেগেছে আপনার আজকের কবিতাটি। শব্দচয়নে আর একটু সচেতন হলে আরো ভালো হত। অব্যক্ত ভাষা শিরোনামে কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপু আমি আপু নয়,😄 ধন্যবাদ আপনাকে আমাকে উৎসাহিত করার জন্য,
অব্যক্ত কিছু কথা যদি কবিতার মাঝে ফুটে উঠে তখন সত্যি অনেক ভালো লাগে। আর আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। অসাধারণ লিখেছেন আপনি। দারুন হয়েছে কবিতার লাইনগুলো।