স্বরচিত কবিতা-তোমার নামে বেচেঁ আছি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।


স্বার্থের পৃথিবীি (2).png

ভালোবাসা তো একান্ত নিজের বিষয়। কে ভালোবাসলো আর কে বাসলো না সেটা দেখে তো আর ভালোবাসা হয় না। পৃথিবীতে অনেক মানুষই আছে যে কিনা তার প্রিয় মানুষটিকে মনের মাঝে ধারন করে দিনের পর দিন পার করে দেয়। কত বার আর কত দিন যে তার মনের মাঝে লুকিয়ে থাকা স্বপ্নগুলো ভেঙ্গে খান খান হয়ে যায় তার হয়তো কোন সীমাও থাকে না। তবুও মানুষটি মনের মাঝে নতুন করে স্বপ্ন বুনে প্রিয় মানুষের জন্য। কত কিছুই না মনের মাঝে ভেবে চলে প্রিয় মানুষ কে নিয়ে। ভালোবাসার বিনিময়ে যদিও সে দুঃখ আর বেদনা ছাড়া আর কিছুই পায় না। তবুও সে ভালোবেসে যায় যুগ যুগ ধরে। আর আজ আমি তেমনই একটি বিষয় কে ঘিরে আরও একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করে নিলাম আশা করি বেশ ভালো লাগবে আপনাদের কাছে।

স্ব-রচিত কবিতা-তোমার নামে বেচেঁ আছি

লেখা- মাহফুজা নীলা

তোমার চোখে আমি দেখি,
এক আকাশ নীল,
যেখানে ভাসে স্বপ্নেরা আর,
শান্ত নদীর টেউ।।

তুমি ছুঁয়ে গেলে,
যেন সময় থেমে যায়,
তোমার হাসিতে জ্বলে ওঠে
হাজার তারার আলোয়।।

তুমি হয়তো জানো না,
আমি কেমন করে থাকি,
তোমার জন্য রাত জাগি,
প্রতিদিন স্বপ্ন আঁকি।।

তুমি হয়তো জানো না,
তোমার জন্য স্বপ্ন আকিঁ,
তোমার জন্য বেচেঁ থাকি আর,
তোমার জন্য ভালোবাসা পুষে রাখি।।

যখন চাঁদ ওঠে, আমি তাকে বলি,
আজ তুমি আমার ভালোবাসার দূত,
তোমার কণ্ঠস্বরের প্রতিধ্বনি,
বাজে আমার হৃদয়ের ভিতর।।

পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 last year 

ভালোবাসা দিয়ে পরিপূর্ণ অনেক সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কাউকে ভালবাসলে সে প্রিয় মানুষটাকে প্রতিনিয়ত অনুভব করা যায়। আর আমাদের এই অনুভূতির সাথে চাঁদ সব সময় জড়িত থাকে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।তোমার নামে বেচেঁ আছি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। আর কবিতার মধ্যে যদি ভালোবাসার ছোঁয়া থাকে ওই কবিতাগুলো পড়তে ভালো লাগে। ধন্যবাদ সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করার জন্য।

 last year 

আপনার কবি প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ খুবই সুন্দর কিছু লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখে আপনি আপনার এই পোস্ট শেয়ার করেছেন৷ যেভাবে আপনি আজকের এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন তা পড়ে খুবই ভালো লাগছে৷ একইসাথে এখানে এই কবিতা লাইনের সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দরভাবে বজায় রেখেছেন যা আপনার কবি প্রতিভাকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38