এসেছে ফেব্রুয়ারি

in #poem8 years ago

36556fa4ed8db5f8f7d064af9ea89139-5a76995143bbc.jpg
এসেছে ফেব্রুয়ারি

- কবির সরদার

চাতক পাখি চেয়ে থাকে
আকাশের পানে
এই বুঝি নামে
অঝোর ধারায় বারি;
পান করে পানি
মিটাবে তৃষ্ণা পাবে প্রশান্তি।

শব্দের কারিগর
আশায় থাকে
এই বুঝি আসে
মাস ফেব্রুয়ারি;
মনের কথা আলতো করে
প্রকাশে পাবে শান্তি।

পাঠকেরা সব দলবেঁধে খোঁজে
কোথায় আছে
আমার মনের সাথে
বাহারি কিছু শব্দের গাঁথুনি;
এসেছে আমার ফেব্রুয়ারি।

লেখকেরা সব লিখে যায় মোহে
প্রকাশকেরা তা সোনায় মোড়ে
পাঠকেরা খায় রসে ভরে
ক্ষুধা মিটে পায় মনের শান্তি;
এসেছে আবার ফেব্রুয়ারি ॥

Sort:  

This post has received a 0.26 % upvote from @drotto thanks to: @hamida93687.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65717.73
ETH 1776.52
USDT 1.00
SBD 0.42